1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নালিতাবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত

  • আপডেট টাইম :: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: ‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় কার্যালয় ও সমবায়ীদের যৌথ আয়োজনে দিবসটি পালন করা হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদ হলরুম ‘তেপান্তর’-এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মালেক। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. আমির হোসেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ারুল কবীর, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান এম.এ রায়হান, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী দেওয়ান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সাইফুল ইসলামসহ বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা।

সভায় বক্তারা বলেন, সমবায়ভিত্তিক কার্যক্রম মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলে স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব। এ জন্য সমবায় আন্দোলনকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com