1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ মজনু মিয়াকে সংবর্ধনা

  • আপডেট টাইম :: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত হওয়ায় শেরপুরের মো. মজনু মিয়াকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার (৮ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।

গ্রাম পুলিশ মহাসমাবেশ-২০২৬ উপলক্ষে মজনু মিয়া ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ হিসেবে নির্বাচিত হন। তার এ অর্জন দায়িত্ব পালনে নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারত্বের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

অনুষ্ঠানে স্থানীয় সরকারের উপপরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঞা, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে মজনু মিয়াকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতেও জনসেবায় তার নিষ্ঠা ও সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com