1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা ৭৩ কোটি টাকার মাদক ধ্বংস

যশোরে বিয়ের আশ্বাসে তরুণীকে ধর্ষণ : প্রভাবশালীদের ধামা চাপা দেওয়ার চেষ্টা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০
যশোর : যশোরের ঝিকরগাছার পল্লীতে পিতৃহারা এক তরুণীকে ধর্ষণের ঘটনাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা চলছে। মোটা অংকের অর্থের বিনিময়ে বিয়ের কথা বলে একটি প্রভাবশালী মহল এ চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। গত ৩০ জুলাই রাতে ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের রঘুনাথপুর-বাকী গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে।
রঘুনাথপুর-বাকী গ্রামের চান্দু মিয়ার ছেলে মেহেদী হাসান (২২) ওইদিন রাতে তার (পিতৃহারা তরুণী) চাচাতো বোনের ঘরে জোরপূর্বক ঢুকে ধর্ষণ করে। প্রতিবেশীরা এসময় মেহেদী হাসানকে আটক করলে এক পর্যায় স্থানীয় প্রভাবশালী খলিল, আলিমুর ও জামায়াত নেতা আকরম আলী তরুণীর সঙ্গে বিয়ে দে‌ওয়ার কথা বলে ধর্ষককে ছাড়িয়ে নেয়। এরপর থেকে তারা নানা তালবাহানা করে সময়ক্ষেপণ করে ধর্ষকের কাছ থেকে আর্থিক সুবিধা নিচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
তবে অভিযুক্ত ধর্ষকের বাবা চান্দু মিয়া জানান, মেয়ের সঙ্গে তার ছেলের প্রেমের সম্পর্ক আছে। তার মেয়েকে বিয়ে করার আশ্বাসে মেহেদী হাসান বাড়িতে যাতায়াত করত।
স্থানীয় মেম্বার জামাল হোসেন বলেন, ধর্ষণের বিষয়টি শুনেছি। ধর্ষকের সঙ্গে বিয়ের কথা বলে একটি প্রভাবশালী মহল ঘটনা ধামা চাপা দে‌ওয়ার চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ পেয়েছেন।
ঝিকরগাছা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মেজবাহ উদ্দীন আহমেদ জানান, বিষয়টি বিকালে মোবাইল ফোনে শুনেছি। খোঁজ নেওয়া হচ্ছে সঠিক হলে আইনগত ব‍্যবস্থা নেওয়া হবে।
– মোঃ রফিকুল ইসলাম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com