1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা ৭৩ কোটি টাকার মাদক ধ্বংস

কলাপাড়ায় মানবতার দৃষ্টান্ত : সুস্থতার পথে মানসিক ভারসাম্যহীন নারী

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় লালুয়া ইউনিয়নের বানাতী বাজারে এক ভারসাম্যহীন এক মহিলার ১টি পা পঁচন ধরে কমপক্ষে ৩০০ থেকে ৩৫০টি পোকা হয় তার পায়ে। দীর্ঘদিন বাজারে থাকার কারণে ভারসাম্যহীন ওই মহিলাকে এলাকাবাসীর সাহায্য ও সহযোগীতা দিয়ে সুস্থ করে তুলছে। মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে বিষয়টি এখন সকলের মুখে মুখে শোনা যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস আগে নিজের নাম বলতে পারে না এমন মানসিক ভারসাম্যহীন এক মহিলা লালুয়া ইউনিয়নের বানাতি বাজারে আসে। বিভিন্ন দোকান থেকে খাবার সংগ্রহ করে চলছিল তার জীবন। রাত হলে যেখানে সেখানে ঘুমিয়ে পড়তো। হঠাৎ সেই মানসিক ভারসাম্যহীন মহিলার পায়ে এক দূরারোগ্য রোগ হয়। তার একটি পা পঁচে তাতে পোকায় ধরে। বিষয়টি স্থানীয় বাসিন্দা জোনাব আলী হাওলাদারসহ কয়েকজনের নজরে আসে। মানবিক কারনে তারা মানসিক ভারসাম্যহীন মহিলার চিকিৎসার দায়িত্ব কাঁধে নেন। বানাতি বাজারের হাওলাদার ফার্মেসীর সত্ত্বাধিকারী পল্লী চিকিৎসক মো: রুবেল হাওলাদার তার চিকিৎসা করেন। এতে ধীরে ধীরে মানসিক ভারসাম্যহীন ওই মহিলা সুস্থ হয়ে ওঠেন।
বানাতি বাজারে অবস্থিত হাওলাদার ফার্মেসীর সত্ত্বাধিকারী ও পল্লী চিকিৎসক রুবেল হাওলাদার বলেন, বাজারে এক ভারসাম্যহীন মহিলা অনেক দিন থেকেই অসুস্থতায় ভুগছিল। তার একটি পা পঁচে গিয়ে কমপক্ষে ৩০০ থেকে ৩৫০টি পোকা ধরে। এলাকার বড় ভাই মো: জোনাব আলী বললে মানবতার কথা চিন্তা করে আমি গিয়ে চিকিৎসা শুরু করি এবং নিজহাতে চিকিৎসা করার পর এখন তার পায়ে আর কোন পোকা নেই, ধীরে ধীরে ঘাঁ শুকাতে শুরু করছে।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, মানবতার দিক থেকে এলাকাবাসীর উদ্যোগকে স্বাগত জানাই। ওই মানসিক রোগী কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে আমার দপ্তর হতে চিকিৎসার জন্য সহায়তা করা হবে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জগৎবন্ধু মন্ডল বলেন, ইউএনও সাহেব ছুটিতে। তার সাথে যোগাযোগ করলে তিনিও সাহায্য করতে পারবেন।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com