1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিক্রি, ৩ জনকে জরিমানা শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সিনহা হত‌্যা মামলা: ওসি প্রদীপসহ ৭ আসামি কারাগারে

  • আপডেট টাইম :: শুক্রবার, ৭ আগস্ট, ২০২০

কক্সবাজার: পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান নিহতের মামলায় ওসি প্রদীপ কুমারসহ সাত জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ‌্যা সাড়ে ৬টার দিকে এ নির্দেশ দেন কক্সবাজার জেলা চিফ জুডিশিয়াল ম‌্যাজিস্ট্রেট হেলালউদ্দিন।

কক্সবাজার জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম এ তথ‌্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে ওসি প্রদীপ কুমারসহ সাত জন আত্মসমর্পণ করেন। আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এসময় কোনো রিমান্ড চাওয়া হয়নি।

ওই সাত আসামি হলেন- মামলায় ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া শামলাপুর পুলিশ তদন্তকেন্দ্রের প্রত্যাহারকৃত পরিদর্শক লিয়াকত আলী, এসআই নন্দলাল রক্ষিত, কনস্টেবল সাফানুর করিম, কনস্টেবল কামাল হোসেন, কনস্টেবল আব্দুল্লাহ আল মামুন ও এএসআই লিটন মিয়া।

অপর দুই আসামি এসআই টুটুল ও কনস্টেবল মোস্তফা আদালতে আত্মসমর্পণ করেননি। এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ পাহারায় আসামিদের আদালতে নেওয়া হয়।

বুধবার (৫ আগস্ট) দুপুরে নিহত সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে টেকনাফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যার সময় টেকনাফ থানার ওসির দায়িত্বে থাকা প্রদীপ কুমারসহ নয়জনের বিরুদ্ধে ‘হত্যা মামলা’ দায়ের করেন। আদালতের নির্দেশে রাতে টেকনাফ থানায় মামলাটি নথিভুক্ত হয়। বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্তভার র‌্যাবকে দেন আদালত।

প্রসঙ্গত, দুই বছর আগে সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় অবসরে যাওয়া সিনহা মো. রাশেদ খান ‘লেটস গো’ নামে একটি ভ্রমণ বিষয়ক ডকুমেন্টারি বানানোর জন্য গত প্রায় একমাস ধরে কক্সবাজারের হিমছড়ি এলাকায় অবস্থান করছিলেন। আরও তিন সঙ্গীকে নিয়ে তিনি উঠেছিলেন নীলিমা রিসোর্টে।

গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সিনহা রাশেদ।

ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদক উদ্ধারের কথা জানিয়ে সে সময় পুলিশের পক্ষ থেকে বলা হয়, সিনহা তার পরিচয় দিয়ে ‘তল্লাশিতে বাধা দেন।’ পরে ‘পিস্তল বের করলে’ চেক পোস্টে দায়িত্বরত পুলিশ তাকে গুলি করে। এই ঘটনায় পুলিশ মামলাও করে।

তবে পুলিশের এই ভাষ্য নিয়ে প্রশ্ন দেখা দিলে প্রধানমন্ত্রীর নির্দেশে সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের প্রতিনিধি নিয়ে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com