1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
গাজীপুরে পল্লী বিদ্যুৎ অফিসের কাঠের স্তুপে আগুন রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৭ মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাড়িতে পুলিশের অভিযান দিনব্যাপী সফরে লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার রাজধানীর কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ চট্টগ্রামে পুলিশের টহল ভ্যান চুরি : জড়িত এক ব্যক্তি গ্রেপ্তার আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেপ্তার উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

চট্টগ্রামে পুলিশের টহল ভ্যান চুরি : জড়িত এক ব্যক্তি গ্রেপ্তার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামে পুলিশের সরকারি টহল গাড়ি চুরির ঘটনায় রুবেল (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে হালিশহর থানা পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় গাড়িটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বুধবার দুপুরে নগরীর ছোটপুল এলাকায় পুলিশ লাইন্স সংলগ্ন পুনাক রেস্টুরেন্টের সামনে সরকারি টহল গাড়ি রেখে খাবার খেতে যান দায়িত্বরত পুলিশ সদস্যরা। দুপুরের খাবার শেষে ফিরে এসে গাড়িটি দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করেন তারা। পরে সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে গাড়িটি নিয়ে যেতে দেখা যায়।

ঘটনার পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় নগরজুড়ে চেকপোস্ট জোরদার করা হয়। পুলিশের সমন্বিত অভিযানে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে গাড়িটি উদ্ধার করা হয়। পরে ঘটনায় জড়িত থাকার অভিযোগে ডবলমুরিং থানার দেওয়ানহাট মোড় এলাকা থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, নাশকতার উদ্দেশ্যে গাড়িটি চুরি করা হয়েছিল। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com