1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
গাজীপুরে পল্লী বিদ্যুৎ অফিসের কাঠের স্তুপে আগুন রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৭ মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাড়িতে পুলিশের অভিযান দিনব্যাপী সফরে লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার রাজধানীর কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ চট্টগ্রামে পুলিশের টহল ভ্যান চুরি : জড়িত এক ব্যক্তি গ্রেপ্তার আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেপ্তার উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

গাজীপুরে পল্লী বিদ্যুৎ অফিসের কাঠের স্তুপে আগুন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

গাজীপুরের পল্লী বিদ্যুৎ অফিসে (অভিযোগ কেন্দ্র) ভেতরে কাঠের স্তূপে পেট্রোল ছুড়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৩ টার দিকে দুর্বৃত্তরা ওই অভিযোগ কেন্দ্রে দুইটি কৌটা ছুড়ে মারলে আগুন ধরে যায়।

গাজীপুর পল্লী বিদ্যুত সমিতির উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) জিয়াউল হক জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে দুইটি কৌটা পাওয়া গিয়েছে। তবে সেগুলো পেট্রোল বোমা এবং নাশকতার অংশ কিনা তদন্ত না করে এখনি নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না। পুলিশ ঘটনাস্থল থেকে যাওয়ার পর আময়াদের লোকজন ওই দুইটি কোটা পেয়েছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর ইন্সপেক্টর মোহাম্মদ রাজা মিয়া জানান, নগরীর ভুরুলিয়া এলাকার পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রের ভেতরে পুরানো কাঠের স্তুপে আগুন দেয় দুর্বৃত্তরা। জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুরনো বৈদ্যুতিক খুঁটি, ট্রান্সমিটারের কাঠের বক্স পুড়ে গেছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ভরুলিয়া এলাকার পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রে অগ্নিকাণ্ডর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com