1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
গাজীপুরে পল্লী বিদ্যুৎ অফিসের কাঠের স্তুপে আগুন রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৭ মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাড়িতে পুলিশের অভিযান দিনব্যাপী সফরে লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার রাজধানীর কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ চট্টগ্রামে পুলিশের টহল ভ্যান চুরি : জড়িত এক ব্যক্তি গ্রেপ্তার আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেপ্তার উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাড়িতে পুলিশের অভিযান

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক: আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার করেছে নগর পুলিশ (সিএমপি)। এরই অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও প্রয়াত সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ।

বাড়িটি তার ছেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের।

বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নগরের দুই নম্বর গেটসংলগ্ন চশমা হিল এলাকায় অবস্থিত বাড়িটিতে এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে নগরীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা ও নজরদারি বাড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্ভাব্য নাশকতা, সহিংসতা ও বিশৃঙ্খলা এড়াতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। এর ধারাবাহিকতায় চশমা হিল এলাকায় নওফেলের বাড়িতে অভিযান চালানো হয়।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বাড়িটির সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত সাড়ে ৮টার দিকে কয়েকজন পুলিশ সদস্য ও সাদা পোশাকধারী ব্যক্তি বাড়ির ভেতরে প্রবেশ করছেন। এ সময় তাদের বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালাতেও দেখা যায়।

তবে অভিযান পরিচালনার বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হকের সঙ্গে যোগাযোগ করা হলে প্রশ্ন শোনার পর তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ অভিযান সম্পর্কে অবগত নন বলে জানান।

অভিযানের সময় বাড়িতে কাউকে পাওয়া গেছে কি না, কিংবা সেখান থেকে কোনো সরঞ্জাম বা নথিপত্র উদ্ধার করা হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে বক্তব্য জানতে সিএমপির একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কেউ মন্তব্য করতে রাজি হননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com