1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
গাজীপুরে পল্লী বিদ্যুৎ অফিসের কাঠের স্তুপে আগুন রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৭ মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাড়িতে পুলিশের অভিযান দিনব্যাপী সফরে লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার রাজধানীর কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ চট্টগ্রামে পুলিশের টহল ভ্যান চুরি : জড়িত এক ব্যক্তি গ্রেপ্তার আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেপ্তার উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

রাজধানীর কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

ঢাকা: রাজধানীর কাঁঠালবাগান বাজার এলাকায় একটি ১০ তলা ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, ফ্ল্যাটটির গ্যাসের লাইন খোলা থাকায় ঘরের ভেতরে গ্যাস জমে ছিল। পরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আহত চার জনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ফ্ল্যাটের আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। সাড়ে ৮ টার দিকে আগুন নেভাতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

রিপোর্ট লেখা পর্যন্ত দগ্ধ ব্যক্তিদের পরিচয় ও বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

অন্যদিকে, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, অগ্নিদগ্ধ পাঁচ রোগী চিকিৎসার জন্য ইনস্টিটিউটে এসেছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com