1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিক্রি, ৩ জনকে জরিমানা শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

প্রাইভেটকার চাপায় পর্বতারোহী রত্না নিহত

  • আপডেট টাইম :: শুক্রবার, ৭ আগস্ট, ২০২০

ঢাকা: রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় প্রাইভেটকার চাপায় নিহত হয়েছেন পর্বতারোহী রেশমা নাহার রত্না (৩৩)। শুক্রবার (০৭ আগস্ট) সকাল ৯টার দিকে চন্দ্রিমা উদ্যান সংলগ্ন লেক রোড দিয়ে বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে শেরে বাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানে আলম মুন্সী বলেন, সকাল ৯টার দিকে সংসদ ভবন এলাকায় চন্দ্রিমা উদ্যান সংলগ্ন রাস্তা দিয়ে বাইসাইকেল চালিয়ে যাচ্ছিলেন রত্না। এসময় দ্রুতগতির একটি প্রাইভেটকার তার সাইকেলে ধাক্কা দেয়। নিচে পড়ে যাওয়ার পর প্রাইভেটকারটি পালাতে গিয়ে তাকে চাপা দিলে তিনি গুরুতর জখম হন। পরে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রাইভেটকারের চাপায় তার বাইসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেছে। গাড়িটি আটকের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

জানা গেছে, নিহত রত্না পর্বতারোহী, দৌড়বিদ এবং সাইক্লিস্ট ছিলেন। এছাড়া তিনি বেসরকারি একটি স্কুলে চাকরি করতেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com