1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

‘স্বপ্নের পিছে ছুটেছি’

  • আপডেট টাইম :: রবিবার, ৫ জানুয়ারী, ২০২০

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইন্ডাস্ট্রিতে শুরুর দিকের সংগ্রামের স্মৃতিচারণ করে কিয়ারা বলেন, যখন সুযোগের জন্য অপেক্ষায় থাকতাম, নিজের মধ্যে খারাপ লাগা তৈরি হতো। কিন্তু আমি আনন্দিত যে হাল ছাড়িনি এবং স্বপ্নের পিছে ছুটেছি। এজন্যই এখন সবকিছু সহজ মনে হচ্ছে। যদি প্রতিভা থাকে তাহলে কেউ তা ছিনিয়ে নিতে পারবে না।

তিনি আরো বলেন, এখন আমি কাজ উপভোগ করি। আমার মধ্যে আরো ভালো করার অনুপ্রেরণা কাজ করে। যদিও এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। তবে যখন পরিচালকরা কোনো কাজের প্রশংসা করে এবং সেই দৃশ্য বিশ্লেষণ করে তা সত্যিই অনেক অনুপ্রেরণা জোগায়।

গত বছর এই অভিনেত্রীর কবির সিং সিনেমাটি বেশ আলোচিত হয়। এতে শহিদ কাপুরের বিপরীতে অভিনয় করেন তিনি। বছরের শেষ দিকে মুক্তি পেয়েছে তারগুড নিউজ। এতে আরো অভিনয় করেন অক্ষয় কুমার, কারিনা কাপুর, দিলজিৎ দুসাঞ্জ প্রমুখ। দুটো সিনেমায় বক্স অফিসে ভালো ব্যবসা করেছে।

এ বছরও কিয়ারার ঝুলিতে রয়েছে বেশ কয়েকটি সিনেমা। অক্ষয় কুমারের লক্ষ্মী বোম্ব সিনেমায় অভিনয় করছেন তিনি। এছাড়া ইন্দু কি জওয়ানি, ভুল ভুলাইয়া-টু ও শেরশাহ সিনেমায় দেখা যাবে তাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com