1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিক্রি, ৩ জনকে জরিমানা শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

প্রয়াত আব্দুল হালিম উকিল স্মরণে ক্রেস্ট প্রদান

  • আপডেট টাইম :: শুক্রবার, ৭ আগস্ট, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : সদ্যপ্রয়াত বর্ষিয়ান রাজনীতিবিদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, দুইবারের ইউপি চেয়ারম্যান ও দুইবারের পৌর মেয়র মুক্তিযোদ্ধা আবদুল হালিম উকিল স্মরণে শোক ক্রেস্ট প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) নালিতাবাড়ী ডায়াবেটিক সমিতি হাসপাতালের পক্ষ থেকে কৃষিবিদ বদিউজ্জামান বাদশা আব্দুল হালিম উকিলে পরিবারের সদস্যদের হাতে এ ক্রেস্ট তুলে দেন।
ক্রেস্ট প্রদানকালে আব্দুল হালিম উকিলের ছোট ভাই ও শহর আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান দিপু, ছেলে ইয়াসিন আরাফাত প্রান্তিক, কন্যা নৌরিন, আওয়ামী লীগ নেতা গোপাল চন্দ্র সাহা, রমজান আলী, আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, করোনার সাথে যুদ্ধ করে গত ৫ জুলাই দিবাগত রাত ১১.৪০ মিনিটের সময় ঢাকার উত্তরায় কুয়েত মৈত্রি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আব্দুল হালিম উকিল। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। কিশোর বয়সে মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার পর তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন। তরুণ বয়সেই তিনি নালিতাবাড়ী কাকরকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়াও নালিতাবাড়ীর পৌরসভার টানা দুইবার চেয়ারম্যান মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনীতিতে তিনি প্রথমে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও পরে সভাপতি, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও পরে সভাপতি এবং সবশেষ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পরবর্তীতে সভাপতির দায়িত্ব পালন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com