1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিক্রি, ৩ জনকে জরিমানা শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সিফাত-শিপ্রার সঙ্গে কথা বলবে র‌্যাব

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের সহযোগী সাহেদুল ইসলাম সিফাত ও শিপ্রা দেবনাথের সঙ্গে কথা বলবে র‌্যাব।

সোমবার (১০ আগস্ট) রাতে র‌্যাবের আইন ও গণমাধ‌্যম বিভাগের পচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ এ তথ‌্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘সিফাত সোমবার দুপুরে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তাকে তার এক নিকটাত্মীয়ের বাসায় পৌঁছে দেওয়া হয়েছে। রোববার কারাগার থেকে মুক্তি পাওয়া শিপ্রাও নিকটাত্মীয়ের বাসায় আছেন। তাদের নিরাপত্তার বিষয়ে পুরোপুরি নজরদারি করা হচ্ছে। তাদের সঙ্গে তদন্ত কর্মকর্তারা যোগাযোগ রাখছেন।’

এক প্রশ্নের জবাবে র‌্যাবের ওই কর্মকর্তা বলেন, ‘সিফাত মানসিকভাবে একটু ভেঙে পড়েছেন। এ কারণে তাকে সময় দেওয়া হচ্ছে। শিপ্রা ন্যায়বিচার পেতে লড়ে যাওয়ার কথা বলেছেন। মানসিকভাবে একটু স্বাভাবিক হলে মামলার তদন্তের স্বার্থে তাদের সঙ্গে কথা বলা হবে। তারা দুজনে যেন মানসিকভাবে ভেঙে না পড়েন সেজন্য র‌্যাবের পক্ষ থেকে যোগাযোগ অব্যাহত রাখা হয়েছে। যেকোনো প্রয়োজনে তারাও যোগাযোগ করবেন। তাদের কাছ থেকে এ ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। যা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাও খতিয়ে দেখা হবে।’

উল্লেখ‌্য, ৩১ জুলাই রাতে কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ রোডের বাহারছড়া চেকপোস্টে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে গুলি করে পুলিশ। এ ঘটনায় নিহতের বোন টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ নয়জনকে আসামি করে মামলা করেন। ৭ আসামি রিমান্ডে আছে। বাকি দুজন এখনো পলাতক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com