1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন শেরপুরে রাইস কুকারে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু ‎পাবনায় ১১৩৬টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৬১৬টিতেই নেই প্রধান শিক্ষক আসামির গায়ের শার্ট নিয়ে নানা প্রশ্ন খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ নালিতাবাড়ীতে নিখোঁজ দুই শিশুর মরদেহ ভেসে উঠলো পুকুরে পাচারের উদ্দেশ্যে রাখা ৩২টি বিলুপ্তপ্রায় কচ্ছপ উদ্ধার

শ্রীবরদীতে বেহাল রাস্তায় ধানের চারা লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে বেহাল রাস্তায় জনদুর্ভোগের প্রতিবাদে ধানের চারা লাগিয়ে প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী।
উপজেলার রানীশিমুল ইউনিয়ের ভায়াডাঙ্গা-কাকিলাকুড়া-বকশীগঞ্জ রোডের বাঘহাতা তালগাছ মোড় (নওয়াব মাস্টারের বাড়ি) থেকে বাঘহাতা, ঘোনাপাড়া হয়ে কন্টিপাড়া পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তার বেহাল দশায় ৫ গ্রামের জনদুর্ভোগ চরমে। সামান্য বৃষ্টিতেই যান চলাচলের অনুপযোগি হয়ে পড়ে কাঁচা এ রাস্তাটি। ফলে হাঁটাচলা করা খুবই কষ্টসাধ্য হয়ে পড়ে। কেউ অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার জন্য এ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া তো দূরের কথা রিক্সা-ভ্যান চলাচলেরও কোন উপায় থাকে না। এলাকার জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরকে বারবার অবগত করলেও কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাই ভোক্তভোগীদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। বাধ্য হয়ে গত মঙ্গলবার এলাকাবাসী নিজ উদ্যোগে রাস্তার বিভিন্ন জায়গায় ৫ ট্রলি ইটের রাবিশ দিয়ে সংস্কার করেছে।
জানা যায়, র্দীর্ঘদিন যাবত ওই এলাকার সবগুলো রাস্তাই কাঁচা। কাঁচা হওয়ায় সামান্য বৃষ্টিতেই সবগুলো রাস্তা চলাচলের অনুপযোগি হয়ে পড়ে। কিন্তু দীর্ঘদিন যাবত এলাকার রাস্তাগুলো সংস্কার না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। বাঘহাতা (নওয়াব মাস্টারের বাড়ি) মোড় হতে ঘোনাপাড়া, কন্টিপাড়া পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তার বেহাল দশা। এলাকাগুলোতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। সামান্য বৃষ্টি হলে জনসাধারণের চলাচল যেমন মারাত্মক বিঘœ ঘটে, তেমনি ওই এলাকার মানুষজন পণ্য নিয়ে ভোগান্তিতে পড়ে।
ওই এলাকার বাসিন্দা বিএডিসি’র উপ-সহকারি পরিচালক ইমরান বিল্লাহ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-সহকারি প্রকৌশলী মোক্তাদির বিল্লাহ ও সহকারি শিক্ষক মোজাম্মেল হকসহ একাধিক ভোক্তভোগী’রা বলেন, দীর্ঘদিন যাবত এই এলাকার রাস্তাঘাটের কোন উন্নয়ন হয়নি। শ্রীবরদী উপজেলা প্রকৌশল অধিদপ্তর ২০১৯ সালে লিখিতভাবে রাস্তা পাকা করণের জন্য আবেদন করা হয়। কিন্তু অদ্যবদি পর্যন্ত কোন কার্যকর প্রদক্ষেপ গ্রহণ করা হয়নি।
তাই রাস্তাটি পাঁকা করে জনদুর্ভোগ লাঘবে ভোক্তভোগীরা স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে রানীশিমুল ইউপি চেয়ারম্যান মাসুদ রানা বলেন, রাস্তাটি বেশি দীর্ঘ হওয়ায় ইউনিয়ন পরিষদের তহবিল থেকে কাজ করা সম্ভব হচ্ছে না। পাশাপশি ৪০ দিনের কর্মসূচির কাজ বন্ধ থাকা মেরামতও করা যাচ্ছে না। তবে বন্যায় ক্ষতিগ্রস্থ রাস্তার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর হোসাইন বলেন, রাস্তাটি কাজের অনুমোদন পেলে দ্রুত সংস্কার করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com