1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

শেরপুরে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন জ‌বিয়ান ফোরা‌মের যাত্রা শুরু

  • আপডেট টাইম :: রবিবার, ১৬ আগস্ট, ২০২০
‌শেরপুর: দেশের অন্যতম শিক্ষাঙ্গন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন শেরপুর জেলা জবিয়ান ফোরামের কমিটি গঠিত হয়েছে। এক বছর মেয়াদী এই কমিটিতে বিশ্ব‌বিদ্যাল‌য়ের ২০০৩-২০০৪ শিক্ষাব‌র্ষের মোঃ জসীম উদ্দিনকে সভাপতি, ২০০৩-২০০৪ শিক্ষাবর্ষের মো: মহিউদ্দিন সোহেলকে সিনিয়র সহ-সভাপতি ও ৫ম ব্যাচের শিক্ষার্থী মোঃ র‌কিব হাসান লে‌নিন সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
জ‌বির ৯৭-৯৮ সেশনের শিক্ষার্থী, শেরপুর জেলা আওয়ামী লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক ও শেরপুর জেলা জবিয়ান ফোরামের প্রধান উপদেষ্টা আনোয়ারুল হাসান উৎপল গেল শুক্রবার সন্ধ্যায় শহরের নবারুন পাবলিক স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত এক বর্ধিত সভায় উপস্থিত সকল জবিয়ানদের সর্বসম্মতিতে এ কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্যান্য সদস্যরা হ‌লেন- সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন সোহেল, সহ-সভাপতি এরশাদ হোসাইন, শহিদুল হক রুবেল মিয়া, আবুল বাশার, বিল্লাল হোসাইন, যুগ্ম-সাধারণ সম্পাদক সাফি বিন দোহা সিফাত, জি এম নাহিদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক তৌহিদ তৃন্ময় ও হাসিন মাহতাব ফাহাদ, কোষাধ্যক্ষ আলমগীর হোসাইন, আপ্যায়ন সম্পাদক হুমায়ূন কবির, দপ্তর সম্পাদক আব্দুল আজিজ আকাশ, ছাত্র কল্যাণ সম্পাদক আবু রায়হান রকি, সহ-ছাত্র কল্যাণ সম্পাদক রাকিবুল ইসলাম রিয়াদ, গণযোগাযোগ ও উন্নয়ন সম্পাদক আরমান হাসান, সহ-সম্পাদক মোজাহিদ বিল্লাহ, ধর্ম সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল আজিজ আকাশ নির্বা‌চিত হ‌য়ে‌ছেন।
কার্যকরী সদস্য নির্বা‌চিত হ‌য়ে‌ছেন- ইমতিয়াজ আহমেদ শৈবাল, মিঠুন রাকসাম, হাফিজুর রহমান, জাকিয়া তানজিন তিশা, আফরোজা নিরা, আসাদুজ্জামান আসাদ।
অনুষ্ঠা‌নে উপ‌স্থিত সা‌বেক জ‌বিয়ান শেরপুরের সহকারী‌ ক‌মিশনার ও নির্বাহী ম্যাজি‌স্ট্রেট মোঃ কার্যনির্বাহী কমিটির উপ‌দেষ্টা মন্ডলী‌তে সাবেক জবিয়ান হাকিম বাবুল, মানিক দত্ত, সৈকত মাহমুদ, মোঃ মনির হোসেন মিন্টু উপদেষ্টা হি‌সে‌বে রয়েছেন। পর্যায়ক্রমে সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক আরো সাবেক ও বর্তমান জবিয়ান সদস্য হিসেবে ও উপদেষ্টা হিসেবে সংযুক্ত করার সিদ্ধান্ত গৃহিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com