1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় পানিতে ডুবতে থাকা কন্যাশিশুকে বাঁচাতে গিয়ে কিশোরীর মৃত্যু নালিতাবাড়ী সীমান্তে ১২ অনুপ্রবেশকারী বাংলাদেশী আটক ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জব্দ, জড়িতরা পলাতক নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

পরিবর্তনের সঙ্গে শিক্ষকদের খাপ খাইয়ে নিতে হবে

  • আপডেট টাইম :: বুধবার, ১৯ আগস্ট, ২০২০

ঢাকা: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষকরা হচ্ছে মানুষ গড়ার কারিগর। প্রতিনিয়ত আমাদের জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় পরিবর্তন হচ্ছে। শিক্ষকদের এ পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে এবং শিক্ষার্থীদেরও প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে হবে।

মঙ্গলবার (১৮ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে স্বাধীনতা শিক্ষক পরিষদের আয়োজনে বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন শীর্ষক এক অনলাইন আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজুর সঞ্চালনায় আলোচনা সভায় সারা বাংলাদেশ থেকে স্বাধীনতা শিক্ষক পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতারা যুক্ত ছিলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শুধুমাত্র শ্রেণিকক্ষে পাঠদানে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের বিভিন্ন সফট স্কিল অর্জনে শিক্ষকদের দিকনির্দেশনা দিতে হবে। বঙ্গবন্ধু বলতেন, সুস্থ সমাজ নির্মাণে শিক্ষায় বিনিয়োগের চেয়ে শ্রেষ্ঠ বিনিয়োগ আর নাই। তিনি শিক্ষায় জাতীয় উৎপাদনের শতকরা ৪ ভাগ বিনিয়োগের কথা বলেছিলেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষার মানোন্নয়নে সরকার কারিকুলাম পরিবর্তন, শিক্ষক প্রশিক্ষণ ও শিক্ষক নিয়োগে স্বচ্ছতার ওপর গুরুত্বারোপ করছে। একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের যোগাযোগে দক্ষ, সমস্যা সমাধানে দক্ষ, সততা, নিষ্ঠা ও পরমত সহিষ্ণুতা প্রভৃতি বিষয়ে দক্ষ করে গড়ে তুলতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com