1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

শফিকুল গানি স্বপনের ১১তম মৃত্যুবার্ষিকী পালন

  • আপডেট টাইম :: রবিবার, ২৩ আগস্ট, ২০২০

বিশেষ প্রতিনিধি : রাজনীতির নিয়ন্ত্রণ ‘রাজনীতিবিদের হাতে’ না থাকা ভয়াবহ পরিনতি ডেকে আনবে। দেশ সেবার নামে অরাজনীতিক ব্যক্তিরা রাজনীতিতে প্রবেশ করে, রাজনীতিকে যেভাবে কলুষিত করছে সেটা দেশের জন্য অকল্যাণকর। আর এই কারণেই শফিকুল গানি স্বপনের মত মেধাবী রাজনীতিকদের প্রয়োজনীয়তা জাতি মর্মে মর্মে উপলব্ধি করছে।
রবিবার (২৩ আগস্ট) নয়াপল্টনের যাদু মিয়া মিলনায়তনে প্রগতিশীল ও গণতান্ত্রিক আন্দোলনের বীর সেনানী, সাবেক মন্ত্রী ও বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান শফিকুল গানি স্বপনের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ আযোজিত স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে আলোচকবৃন্দ উপরোক্ত বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, প্রগতিশীল ও গণতান্ত্রিক রাজনীতির পক্ষে শফিকুল গানি স্বপন ছিলেন আপসহীন। মওলানা ভাসানীর আদর্শের ভিত্তিতে বাংলাদেশ ন্যাপ পুনর্গঠনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার মেধাবী রাজনৈতিক জীবন ও সংগ্রাম আগামীতেও দুর্নীতি-দুবৃত্তায়নের বিরুদ্ধে প্রগতিশীল ও গণতান্ত্রিক আন্দোলনের নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
তিনি আরো বলেন, বহু সময় ধরেই বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের শূন্যতা বিরাজ করছে। জনগনের দাবি ও ভাষা বোঝে এমন একটি রাজনৈতিক শক্তি খুঁজছে সাধারণ মানুষ। বর্তমান শাসকগোষ্টি এমনকি যারা দেশ শাসন করতে চায় তারা জনগনের ভাষা বুঝতে পারছে না। সবাই ব্যাস্ত ক্ষমতায় টিকে থাকতে অথবা ক্ষমতায় যাওয়ার লড়াইয়ে। যার ফলে জনগনের নেতা আজ খুজে পাওয়া দুষ্কর হয়ে দারিয়েছে।
ন্যাপ মহাসচিব বলেন, গণতন্ত্র, প্রগতিশীল জাতীয়তাবাদী ও মুক্তিযুদ্ধের আদর্শের ভিত্তিতে দেশে জাতীয় এজেন্ডা নির্ধারন ও জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার কোন বিকল্প নাই। যে লক্ষে শফিকুল গানি স্বপন আমাদের শিক্ষা দিয়ে গেছেন তা বাস্তবায়ন করতে হবে। রাজনীতিতে মতবিরোধ থাকবে, প্রতিযোগিতা থাকবে, তার মানে এই নয় যে প্রতিহিংসা ও ধ্বংসাত্মক রাজনীতিকে সমর্থন করতে হবে। দেশ-জাতির স্বার্থে এক শুরে কথা বলতে হবে সবাইকে।
ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া’র সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহন করে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ সভাপতি এম এ জলিল, এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, জাতীয় স্বাধীনতা পার্টি চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজু, গণতান্ত্রিক ঐক্যের আহ্বায়ক রফিকুল ইসলাম, দলের ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, যুগ্ম মহাসচিব এহসানুল হক জসিম, সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভুইয়া প্রমুখ।
– মারুফ সরকার

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com