1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরলেন অপু বিশ্বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট নালিতাবাড়ীতে জামায়াতের ‘ইউনিট দায়িত্বশীল শিক্ষা বৈঠক’ নকলায় পানিতে ডুবতে থাকা কন্যাশিশুকে বাঁচাতে গিয়ে কিশোরীর মৃত্যু

গরু চুরির অভিযোগে মামলা: মা-মেয়ের জামিন

  • আপডেট টাইম :: সোমবার, ২৪ আগস্ট, ২০২০

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় গরু চুরি সন্দেহে দুই মেয়ে, এক ছেলে ও মাসহ পাঁচ জনকে নির্যাতনের ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে আদেশ প্রচার করে মা ও দুই মেয়েকে জামিন দিয়েছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

সোমবার (২৪ আগস্ট) চকরিয়ায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজীব কুমার দেব স্বতঃপ্রণোদিত হয়ে জামিনের আদেশ দেন। মা-মেয়ের আইনজীবী ইলিয়াস আরিফ এ তথ‌্য নিশ্চিত করেছেন।

চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী মতিউল ইসলাম বলেন, ‘চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত স্বতঃপ্রণোদিত হয়ে মা-মেয়েদের জামিনের আদেশ প্রচার করেছেন। আগামী সাত কর্মদিবসের মধ্যে এ বিষয়ে আদালতকে অবহিত করতে তাকে নির্দেশ দেওয়া হয়েছে।’

সোমবার দুপুরে চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মেয়ে রোজিনা আক্তার, সেলিনা আক্তার ও মা পারভীন আক্তারকে হাজির করা হয়। আগামী ধার্য দিবস পর্যন্ত তাদের জামিন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তাদের আইনজীবী ইলিয়াস আরিফ।

এদিকে, সোমবার দুপুরে জেলা প্রশাসন কর্তৃক গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com