1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় পানিতে ডুবতে থাকা কন্যাশিশুকে বাঁচাতে গিয়ে কিশোরীর মৃত্যু নালিতাবাড়ী সীমান্তে ১২ অনুপ্রবেশকারী বাংলাদেশী আটক ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জব্দ, জড়িতরা পলাতক নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সিনহা হত্যা মামলা: পুলিশের ৩ সাক্ষী ফের ৪ দিনের রিমান্ডে

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০

কক্সবাজার: অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হওয়ার ঘটনায় পুলিশের দায়ের মামলার তিন সাক্ষীকে ফের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা সোয়া ১২টায় জ‌্যেষ্ঠ বিচারিক হাকিম (কক্সবাজার সদর-৪) তামান্না ফারাহ-এর আদালত এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) খাইরুল ইসলাম।

উল্লেখ‌্য, এর আগে গত ২০ আগস্ট করা মামলার এ আসামির প্রথম দফায় ৭ দিনের রিমান্ড শেষ হয়েছিল। গত ৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে ‘গাড়ি তল্লাশিকে’ কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে র‌্যাবের একটি দল টেকনাফের মারিশবুনিয়া এলাকা থেকে গত ৯ আগস্ট পুলিশের দায়ের মামলার এ সাক্ষীকে গ্রেপ্তার করেছিল। পরদিন তাদের আদালতে নেওয়া হলে গত ১২ আগস্ট আদেশের দিন ধার্য্য করেন। এ নিয়ে র‌্যাবের তদন্ত কর্মকর্তার ১০ দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছিল। এ ৩ আসামিকে গত ১৪ আগস্ট র‌্যাব হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়।

পরে তাদের জিজ্ঞাসাবাদ শেষে গত ২০ আগস্ট আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর আজ (মঙ্গলবার) আদালত মামলার তদন্ত কর্মকর্তার ৭ দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com