1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা চিরনিদ্রায় শায়িত হলেন ময়মনসিংহের সাবেক জেলা আমীর আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, বিএনপি নেতার পদ স্থগিত পঞ্চগড়সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার

নালিতাবাড়ীতে কবি সংঘ বাংলাদেশ’র নতুন কমিটি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : কবি সংঘ বাংলাদেশ’র নালিতাবাড়ী উপজেলা কমিটি গঠনকল্পে সেঁজুতি বিদ্যা নিকেতনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার (৫ জানুয়ারি) বিকেলে কবি ও গীতিকার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি সংঘ বাংলাদেশ’র কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট কবি সাংবাদিক ও কমালিস্ট তালাত মাহমুদ। বক্তব্য রাখেন কবি মুনীরুজ্জামান, কবি জোবায়দা খাতুন, কবি মঞ্জুয়ারা বেগম, কবি সাগর আহমেদ, কবি হাসানুজ্জামান বুলবুল, কবি বিপ্লব সাহা, কবি রাহমান মিজান, কবি আ.র.ম. বাকীবিল্লাহ, কবি মোস্তফা কামাল প্রমুখ।
আলোচনা শেষে কবি আব্দুর রহামনকে সভাপতি ও কবি বিপ্লব সাহাকে সাধারণ সম্পাদক করে কবি সংঘ বাংলাদেশ নালিতাবাড়ী উপজেলা শাখার ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
অন্যান্যরা হলেন সহ-সভাপতি জোবায়দা খাতুন ও মঞ্জুয়ারা বেগম, সাধারণ সম্পাদক বিপ্লব সাহা, যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান বুলবুল, সাংগঠনিক সম্পাদক সাগর আহমেদ, কোষাধ্যক্ষ রাহমান মিজান, প্রকাশনা সম্পাদক শহীদুল ইসলাম ফকির, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ আজিজুর রহমান, প্রচার সম্পাদক মোস্তফা কামাল, দপ্তর সম্পাদক অ.র.ম. বাকীবল্লিাহ, সদস্য মুনিরুজ্জামান, জাহিদুল হাসান, তপন চক্রবর্তী (ননাই) ও অমারাণী ভাস্কর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com