1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

মাহির ভালোবাসার স্ট্যাটাসে ভক্তের বিভ্রান্তি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২০

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা মাহিয়া মাহি। বিয়ে করে সংসারী হয়েছেন। স্বামী পারভেজ মাহমুদ অপুকে নিয়ে  ভালোই চলছিল সংসার।

হঠাৎ গুঞ্জন তাদের সুখের সংসারে বইছে ঝড়ের বাতাস! যদিও গুঞ্জন-ঝড় এক তুড়িতে উড়িয়ে দিয়েছেন এই নায়িকা। দুজন একসঙ্গে আছেন জানিয়ে মাহি সম্প্রতি ফেইসবুকে স্ট্যাটাসও দিয়েছেন।

বেশ কিছুদন ধরে মাহি ফেইসবুকে বিরহ এবং ভালোবাসা না-পাওয়ার স্ট্যাটাস দিয়ে আসছিলেন। ফলে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়। গতকাল তিনি দিলেন ভালোবাসার স্ট্যাটাস। এতে তৈরি হয়েছে বিভ্রান্তি। মাহি লিখেছেন: ‘এই হৃদয়ে কান পেতে শোনো হৃদয় বলে, তুমি ছাড়া আমার কি আর একদিনও চলে?’

এই স্ট্যাটাসে অনেকেই মনে করেছেন- মাহি সম্ভবত নতুন প্রেমে পড়েছেন!

কেন এই স্ট্যাটাস? জানতে চাইলে মাহি বলেন, ‘আনন্দ অশ্রু’ সিনেমার গানের দৃশ্যধারণ হচ্ছে। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এই সিনেমায় ‘এই হৃদয়ে কান পেতে শোনো হৃদয় বলে, তুমি ছাড়া আমার কি আর একদিনও চলে?’- এমন একটি গান আছে। সেই গানের শুটিং চলছে। সুতরাং বুঝতেই পারছেন কেন এই স্ট্যাটাস।’

‘আনন্দ অশ্রু’ সিনেমায় জুটি বেঁধেছেন সাইমন সাদিক ও মাহিয়া মাহি। এ ছাড়াও অভিনয় করছেন আলীরাজ, জয় চৌধুরী, সুজাতা, মারুফ আকিব, চিকন আলী প্রমুখ।

পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক জানান, কিশোরগঞ্জের নিকলী উপজেলায় দুটি গানের শুটিং হচ্ছে। টানা পাঁচদিন দুটি গানের শুটিং চলবে। এরপর ক্যামেরা ক্লোজ করা হবে। সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা ও শাহরিয়ার রাফাত। একটি গানে কণ্ঠ দিয়েছেন কোনাল ও কিশোর, অন্য গানটি রাফাত নিজেই গেয়েছেন। গান দুটি লিখেছেন আবুশ কাশেম নিপুণ ও রোকন উদ্দিন সেতু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com