1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান সন্তানের নামে ইউনিয়নের নামকরণ করিনি, অলৌকিক মিলে গেছে: প্রতিমন্ত্রী বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলায় হয়রাণী ও চলাচলের পথ বন্ধের অভিযোগ যানজট কমাতে রাজধানীর তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা’ স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার সেই যুবদল নেতা বহিষ্কার প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৪৭৩ বিদ্যালয় লুক টেস্ট থেকে ফাইনাল লুক ‘প্রিন্সেস রোজী’ গাড়িতে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি

তামাক পাতা দিয়ে করোনার টিকা আবিষ্কারের পথে থাই বিজ্ঞানী

  • আপডেট টাইম :: রবিবার, ৩০ আগস্ট, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : তামাকের পাতা দিয়ে করোনাভাইরাসের ভ্যাকসিন উদ্ভাবনের পথে এক ধাপ এগিয়ে যাওয়ার দাবি করেছেন থাইল্যান্ডের চুলালংকর্ন ইউনিভার্সিটির নেতৃস্থানীয় সংক্রামক ব্যাধি চিকিৎসক। স্থানীয়ভাবে তৈরি এই টিকা বানরের দেহে ব্যবহার করে সফল হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি, খবর ব্যাংকক পোস্টের।

থাই রেড ক্রস ইমার্জিং ইনফেকশাস ডিজিস হেলথ সার্ভিস সেন্টারের প্রধান ডা. থিরাভাত হেমাচুধার বলেছেন, তামাকের পাতার সঙ্গে ভাইরাসটির ডিএনএ সমন্বয় করা হয়। ডিএনএর সঙ্গে প্রতিক্রিয়ায় উদ্ভিদটি এক সপ্তাহ পর এক ধরনের প্রোটিন উৎপাদন করে।

পরে ওই প্রোটিনের নির্যাস থেকে তৈরি করা হয় ভ্যাকসিন। এখন পর্যন্ত এটি ইঁদুর ও বানরের দেহে পরীক্ষা করা হয়েছে। পরের ধাপে মানুষের দেহে ব্যবহার করা হবে।

ব্যাংকক পোস্ট থিরাভাতের উদ্ধৃতি দিয়ে বলেছেন, ‘বিশেষ ধরনের তামাক পাতার প্রোটিন থেকে এই ভ্যাকসিন তৈরি হয়, এটা খুব সহজ এবং উৎপাদনেও কম খরচ। শিল্প পর্যায়েও এটা উৎপাদন সস্তা। তাছাড়া এতে কোনও পেটেন্ট সংক্রান্ত সমস্যাও থাকবে না।’

এখন পর্যন্ত থাইল্যান্ডে সাড়ে তিন হাজারের মতো মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন অর্ধশতাধিক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com