1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

টেকনাফে দেড় লাখ ইয়াবা জব্দ

  • আপডেট টাইম :: রবিবার, ৩০ আগস্ট, ২০২০

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি। শনিবার (২৯ আগস্ট) রাতে হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালীতে নাফ নদীর তীর থেকে এসব ইয়াবা জব্দ করা হয়।

রোববার (৩০ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফের ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন‌্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

তিনি জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান আসতে পারে, এমন সংবাদের ভিত্তিতে খারাংখালী বিওপির একটি বিশেষ টহলদল ওই এলাকায় অবস্থান নেয়। একজন চোরাকারবারিকে দুটি প্লাস্টিকের বস্তা নিয়ে নাফ নদী সাঁতরে বেড়িবাঁধে উঠতে দেখলে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন। চোরাকারবারি বিজিবির উপস্থিতি টের পেয়ে বস্তা দুটি ফেলে ফের নাফ নদী সাঁতরে শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারে চলে যায়। পরে দুটি বস্তা থেকে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এসব ইয়াবার দাম প্রায় ৪ কোটি ২০ লাখ টাকা। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরো জানান, জব্দকৃত ইয়াবাগুলো বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি ও গণমাধ‌্যমকর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য বিজিবি ব্যাটালিয়নে রাখা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com