1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় পানিতে ডুবতে থাকা কন্যাশিশুকে বাঁচাতে গিয়ে কিশোরীর মৃত্যু নালিতাবাড়ী সীমান্তে ১২ অনুপ্রবেশকারী বাংলাদেশী আটক ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জব্দ, জড়িতরা পলাতক নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

বন্ধ হয়ে গেলো স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০

ঢাকা: বন্ধ হয়ে গেলো নগরীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স শাখাটি। আজ (১ সেপ্টেম্বর) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন স্টার সিনেপ্লেক্সের সিনিয়র ম্যানেজার মেজবাহ উদ্দিন আহমেদ।

হঠাৎ এমন সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে মেজবাহ উদ্দিন আহমেদ বলেন—বসুন্ধরা সিটি কর্তৃপক্ষের কাছ থেকে স্থান ভাড়া নিয়ে স্টার সিনেপ্লেক্সের শাখাটি পরিচালিত হতো। কিন্তু বসুন্ধরা সিটি কর্তৃপক্ষ চিঠি দিয়ে জানিয়েছে, জায়গাটি ছেড়ে দিতে। এজন্য জায়গাটি ছেড়ে দিয়েছি। যার কারণে বসুন্ধরা সিটিতে স্টার সিনেপ্লেক্সের শাখাটি বন্ধ ঘোষণা করা হয়েছে। খুব শিগগির এ বিষয়ে বিস্তারিত আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে ব্যবহৃত যন্ত্রপাতি আপাতত স্টোর করে রাখা হবে। পরবর্তীতে নতুন কোনো শাখা চালু হলে সেখানে এসব ব্যবহার করা হবে। বসুন্ধরার এ শাখা বন্ধ হলেও স্টার সিনেপ্লেক্সের কার্যক্রম চলমান থাকবে বলেও জানিয়েছেন মেজবাহ।

দেশের চলচ্চিত্রপ্রেমীদের বিশ্বমানের প্রেক্ষাগৃহ উপহার দেওয়ার লক্ষ্যে ২০০৪ সালের ৮ অক্টোবর নগরীর বসুন্ধরা সিটি শপিং মলে যাত্রা শুরু দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্স। পরবর্তীতে জিগাতলা, মহাখালীতে এর শাখা চালু হয়। সারা দেশে শতাধিক সিনেপ্লেক্স তৈরির ঘোষণা দেয় স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

সময়ের সঙ্গে দেশের সিনেমা হলের সংখ্যা কমছে। এদিকে করোনা তাণ্ডবের কারণে দীর্ঘ দিন ধরে সিনেমা হলে তালা ঝুলছে। ব্যবসায়ীক মন্দা অবস্থার কারণে গত মাসে সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

এ সময় স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল বলেছিলেন—সিনেমা ব্যবসার এই দুর্দিনে সরকারি সহায়তা না পেলে সামনে হয়তো স্টার সিনেপ্লেক্স বন্ধ করে দিতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com