1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় পানিতে ডুবতে থাকা কন্যাশিশুকে বাঁচাতে গিয়ে কিশোরীর মৃত্যু নালিতাবাড়ী সীমান্তে ১২ অনুপ্রবেশকারী বাংলাদেশী আটক ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জব্দ, জড়িতরা পলাতক নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

মূলধারার পত্রিকার অনলাইন ভার্সন নিবন্ধনে অগ্রাধিকার পাবে

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০

ঢাকা: নিবন্ধনের ক্ষেত্রে মূলধারার সংবাদপত্রের অনলাইন ভার্সনকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সম্পাদক পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

বৈঠকে সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদ নঈম নিজাম, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনিরুজ্জামান প্রমুখ উস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘প্রথম সারির পত্রিকার অনলাইন ভার্সনকে রেজিস্ট্রেশন দেওয়ার ক্ষেত্রে তদন্তের কিছু নেই। কারণ, তদন্ত করেই পত্রিকাগুলোকে রেজিস্ট্রেশন দেওয়া হয়। আমরা দ্রুত পত্রিকাগুলোর অনলাইন ভার্সনের রেজিস্ট্রেশনের ব্যবস্থা করব। মূলত, আজকে এ বিষয়েই আলোচনা হয়েছে।’

তিনি বলেন, ‘বিভিন্ন মন্ত্রণালয়ে কোনো পত্রিকার ১০ কোটি, ১৫ কোটি, ২০ কোটি টাকার বিল আটকে আছে। সে বিলগুলো যাতে বিভিন্ন দপ্তর ছাড় করে। আমরা আলোচনা করেছি, তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন দপ্তর-মন্ত্রণালয়ে তাগাদাপত্র দেব।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘আমরা দেখেছি, যখনই দেশে কোনো সংকট দেখা দেয়, তখন গুজব রটানোর চেষ্টা করা হয়। মানুষের মধ্যে ভীতি ছড়ানোর চেষ্টা করা হয়। এর বিরুদ্ধেও মেইন স্ট্রিমের গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বড় কথা হচ্ছে, করোনাকালে গণমাধ্যম-সংবাদপত্র এবং সরকার একযোগে কাজ করেছে। এর ফলে এ সময় গুজব রটানোর চেষ্টা করা হলেও সেটি হালে পানি পায়নি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com