1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর শেরপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন জঙ্গল সলিমপুরে সারদার আদলে পুলিশ একাডেমি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই: শাহে আলম ফ্যামিলি কার্ডের কথা বলে টিপসই নেন জামায়াতকর্মী, পরে জানলেন ‘বিয়ে হয়ে গেছে’ কোরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে বিশ্ব দৃষ্টি দিবস পালিত বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ কুড়িগ্রামে সব সড়কে সিএনজি চালুর দাবিতে চালকদের সড়ক অবরোধ

৫ মাস পর খুলেছে সাজেক

  • আপডেট টাইম :: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০

রাঙামাটি: দীর্ঘ পাঁচ মাস পর রাঙামাটির সাজেক ভ্যালিতে পর্যটকদের যাতায়াতের অনুমতি দিয়েছে স্থানীয় প্রশাসন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে এ অনুমতি দিয়েছে প্রশাসন। এদিন খাগড়াছড়ি থেকে ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও ভাড়ায় চালিতসহ ২৫টি পরিবহন সাজেকের উদ্দেশে ছেড়ে গেছে।

সাজেক পর্যটন কেন্দ্রগুলো সীমিত পরিসরে খুলে দেওয়ায় এ খাত সংশ্লিষ্টরা আবারও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন। সাজ সাজ রবে সাজেকের কটেজ, রিসোর্ট ও খাবারের হোটেলগুলোতে চলছে অতিথি আমন্ত্রণের প্রস্তুতি।

খাগড়াছড়ি-সাজেক পরিবহন কাউন্টারের লাইনম্যান মো. আরিফ জানান, মঙ্গলবার মাত্র দুটি পিকআপ সাজেকের জন্য ভাড়া হয়েছে। দীর্ঘ পাঁচ মাস মানবেতর জীবন কাটাতে হয়েছে। কয়েকদিনের মধ্যে পর্যটকের আগমন বাড়বে বলে ধারাণা করা হচ্ছে।

সাজেকের লুসাই গ্রাম কটেজের কেয়ার টেকার মো. সুলতান মুঠোফোনে জানান, কটেজের ছয়টি রুমের মধ্যে প্রথমদিন একটিতে অতিথি উঠেছে। আগামীকাল আরও দুটি রুমের বুকিং আছে।

দ্য ট্রাভেল গ্রুপ-টিটিজি এর সমন্বয়ক রুবেল আহমেদ সামি বলেন, ‘সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে সাজেকে পর্যটক নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। তার আগে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি ও অন্যান্য শর্ত মেনে চলা কতটুকু সম্ভব তা যাচাইয়ে আমরা সাজেক ও অন্যান্য পর্যটনকেন্দ্র ঘুরে দেখবো। তারপর আমরা সরকারি শর্ত মেনেই ইভেন্ট চালু করব।’

সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ জানান, সাজেকে পর্যটকদের আসা যাওয়া ও কটেজ খোলার বিষয়ে স্থানীয় প্রশাসনের সাথে বৈঠকে শর্ত মেনে চলতে বলা হয়েছে। আমাদের পক্ষ থেকে এসব শর্ত পালনে কটেজ মালিক ও পর্যটকদের ওপর নজরদারি রয়েছে। কেউ শর্ত ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, গত ১৮ মার্চ থেকে করোনাভাইরাসের সংক্রমণরোধে খাগড়াছড়ি ও সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে স্থানীয় প্রশাসন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com