1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বরে বিতর্কিতদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বাড়তি সতর্কতা: বিজিবি প্রধান ময়মনসিংহে হালুয়াঘাট থানায় আগুন রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানা গ্রেপ্তার শেরপুরে মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত শেরপুরে অসহায় বৃদ্ধার পাশে বসুন্ধরা শুভসংঘ দেশে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার: প্রধানমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন, ৮ উদ্যোক্তাকে পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী পাভেলের বিরুদ্ধে ১৯ লাখ টাকা ক্ষতির অভিযোগ, বাসার নিচে সংবাদ সম্মেলন গাজীপুরে ফের শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টা নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী

সামান্থার জন্য প্রভাসের ছাড়

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২০

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেতা প্রভাস। বর্তমানে তার পরবর্তী সিনেমার কাজ নিয়ে ব্যস্ত ‘ইয়ং রেবেল’খ্যাত এই অভিনেতা।

সাহো’র পর প্রভাসের পরবর্তী সিনেমার নাম নিয়ে অনেক গুঞ্জন শোনা গেছে। যদিও শেষ পর্যন্ত জান নামে এর শুটিং শুরু করেছেন। কিন্তু এখন এই নামও পাল্টাতে হচ্ছে।

তামিল ভাষার নাইনটি সিক্স সিনেমার তেলেগু রিমেক তৈরি হচ্ছে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সামান্থা আক্কিনেনি ও স্বরানন্দ। আজ মঙ্গলবার এর ফার্স্ট লুক পোস্টার প্রকাশিত হয়েছে। সিনেমার নাম রাখা হয়েছে জানু।

জানা গেছে, নামের ব্যাপারে ছাড় দিয়েছেন প্রভাস। জান অথবা জানু কোনোটিই আর ব্যবহার করবেন না। সিনেমার নাম পরিবর্তন করে অন্য কিছু রাখতে চাইছেন প্রভাস ও নির্মাতারা।

সামান্থা ও স্বরানন্দের সিনেমাটি প্রযোজনা করছেন দিল রাজু। অন্যদিকে প্রভাসের সিনেমার প্রযোজনায় রয়েছে ইউ ভি ক্রিয়েসন্স। জানু সিনেমাটি পরিচালনা করছেন সি প্রেম কুমার। নাইনটি সিক্স সিনেমাটিও তিনিই পরিচালনা করেন। তামিল ভাষার সিনেমাটিতে অভিনয় করেন বিজয় সেতুপাতি ও তৃষা কৃষ্ণান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com