1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় পানিতে ডুবতে থাকা কন্যাশিশুকে বাঁচাতে গিয়ে কিশোরীর মৃত্যু নালিতাবাড়ী সীমান্তে ১২ অনুপ্রবেশকারী বাংলাদেশী আটক ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জব্দ, জড়িতরা পলাতক নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে আ. লীগের মনোনয়ন পেলেন মনু-হেলাল

  • আপডেট টাইম :: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : শূন্য আসনের উপ-নির্বাচনে ঢাকার হাবিবুর রহমান মোল্লার আসন ঢাকা-৫ এ মনিরুল ইসলাম মনু ও নওগাঁ-৬ এ ইসরাফিল আলমের আসনে মো. আনোয়ার হোসেন হেলালকে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

সোমবার (০৭ সেপ্টেম্বর) সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘গত ৩০ আগস্ট গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের চেয়ারম্যান শেখ হাসিনার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত ও মনোনয়ন বোর্ডের সভাপতির নির্দেশে আমি ঢাকা-৫ ও নওগাঁ-৬ এর দলীয় মনোনয়ন ঘোষণা করছি।’

ঢাকা-৫ এ মনিরুল ইসলাম মনু ও নওগাঁ-৬ এ ইসরাফিল আলমের আসনে মো. আনোয়ার হোসেন হেলাল দলীয় মনোনয়ন পেয়েছেন। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি, বলেন ওবায়দুল কাদের।

ঢাকা-৫ আসনে দীর্ঘদিন সংসদ সদস্য ছিলেন হাবিবুর রহমান মোল্লা। প্রবীণ এই সংসদ সদস্যের মৃত্যুর পর শূন্য হয় আসনটি। এই আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন ১৯ জন।

নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম মারা যাওয়ায় নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনটি শূন্য হয়। এই আসনে ৩৩ জন প্রার্থী দলীয় মনোনয়ন সংগ্রহ করেছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com