1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান সন্তানের নামে ইউনিয়নের নামকরণ করিনি, অলৌকিক মিলে গেছে: প্রতিমন্ত্রী বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলায় হয়রাণী ও চলাচলের পথ বন্ধের অভিযোগ যানজট কমাতে রাজধানীর তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা’ স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার সেই যুবদল নেতা বহিষ্কার প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৪৭৩ বিদ্যালয় লুক টেস্ট থেকে ফাইনাল লুক ‘প্রিন্সেস রোজী’ গাড়িতে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি

‘মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দারা বৈরুতে বিস্ফোরণ ঘটিয়েছে’

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের রাজনৈতিক দল ‘পিপল’স মুভমেন্ট’র সভাপতি নাজাহ ওয়াকিম বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো বৈরুত বন্দরে বিস্ফোরণ ঘটিয়েছে। রবিবার লেবাননের আল মায়াদিন টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

গত মাসে বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণে বহু মানুষ হতাহত হয়েছেন। নাজাহ ওয়াকিম আরও বলেছেন, সত্য লুকাতে ৪ আগস্টের বিস্ফোরণের বিষয়ে তদন্ত চালানোর ঘোষণা দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।

তিনি বলেন, তারা এখন সত্য লুকানোর চেষ্টায় আছে। একই ঘটনা ঘটেছে সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি হত্যাকাণ্ড ইস্যুতে। ২০০৫ সালে বৈরুতে এক বিস্ফোরণে নিহত হন সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি। জাতিসংঘের সহযোগিতায় ওই বিস্ফোরণ ও হত্যাকাণ্ডের তদন্ত হয়েছে। কিন্তু এখনও রয়ে গেছে অসংখ্য প্রশ্ন।

নাজাহ ওয়াকিম বলেন, ৪ আগস্টে বৈরুত বন্দরে যে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে তাতে ওয়াশিংটনের জড়িত থাকার বিষয়টি ভবিষ্যতে প্রমাণিত হবে। তিনি বলেন, বিস্ফোরণের পরপরই মার্কিন যুক্তরাষ্ট্র ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রনকে বৈরুতে পাঠিয়েছিল যাতে সেখানে রাশিয়া ও চীন কোনো ভূমিকা রাখতে না পারে।

৪ আগস্ট বৈরুতে বিস্ফোরণের পরপরই বৈরুত সফর করেন ম্যাক্রন এবং সেখানে তিনি হস্তক্ষেপমূলক বক্তব্য রাখেন। এরপর গত মঙ্গলবার দ্বিতীয় দফা সফরে আসেন তিনি। এবারও তিনি লেবাননের নেতৃবৃন্দকে হুমকি দিয়ে বলেছেন, সংস্কার আনুন নইলে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com