1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

উপু‌ড় হয়ে ঘুমানোর অভ্যাস থাকলে হতে পারে যেসব মারাত্মক ক্ষতি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০

লাইফ স্টাইল ডেস্ক : একেকজন একেক রকমভাবে শুয়ে ঘুমাতে ভালবাসেন। অনেকেরই উপুড় হয়ে শুয়ে ঘুমানোর অভ্যাস রয়েছে। এছাড়া অনেকে উপুড় হয়ে কাজ করতে ভালবাসেন। যেমন সেটা বই পড়া হতে পারে, হতে পারে ল্যাপটপে কাজ করা।

পিঠের পিছনে বালিশ নিয়ে হেলান দিয়ে চাপ সৃষ্টি করে কাজ করার সময় যা একদমই শরীরের পক্ষে ভাল নয়। এর ফলে শিড়দাঁড়ার সমস্যা হতে পারে, যেটি পরবর্তীকালে স্নায়ুর সমস্যায় পরিণত হতে পারে। তাই এই বিষয়ে নজর রাখা দরকার।

আসুন জেনে নেওয়া যাক উপুড় হয়ে শুয়ে ঘুমালে কী ধরনের ক্ষতি হতে পারে।

প্রধানত আপনার শরীরে মেরুদণ্ড ও অন্ত্রের ওপর খুব খারাপ প্রভাব পড়তে পারে। যার ফলে আপনার ঘাড়ে পিঠে ব্যথা হতে পারে।

এছাড়াও এই অভ্যাসের ফলে শ্বাস-প্রশ্বাসের স্বাভাবিক প্রক্রিয়ার ওপর খারাপ প্রভাব পড়তে পারে। যার ফলে রাতে ঘুমের ব্যাঘাত হতে পারে এবং আপনার সামান্য সময়ের আরাম আপনাকে ভবিষ্যতে অনেক অসুবিধার মুখে ফেলতে পারে।

উপুড় হয়ে কাজ করলে আপনার শিড়াদাঁড়াতেও প্রভাব পড়তে পারে। সেক্ষেত্রে পিঠে ব্যথা হতে পারে। তাই শুধু বুকে চাপ পড়া নয়, পিঠের চাপও এক্ষেত্রে পরে সমস্যায় ফেলতে পারে।

তাই প্রথমত যে কাজগুলো আপনি উপুড় হয়ে শুয়ে করছেন, সেগুলো বসে করুন। চেয়ারে বসে কাজ করতে পারেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com