1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু নজরুল বর্ষ উপলক্ষে শেরপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতি

করোনায় বেসামাল ভারত, তীব্র অক্সিজেন সংকট

  • আপডেট টাইম :: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনাভাইরাসের নতুন ভরকেন্দ্রে পরিণত হয়েছে ভারত। প্রতিনিয়ত আক্রান্তের সংখ্যা রেকর্ড ভাঙছে সেখানে। গেল ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৯৭ হাজার ৫৭০ জন। যা বিশ্বের মধ্যে একদিনে আক্রান্তের নতুন রেকর্ড।

টাইমস অব ইন্ডিয়া ও আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী প্রতিদিন রেকর্ড সংখ্যক আক্রান্ত হওয়ায় বিভিন্ন রাজ্যের হাসপাতালগুলোতে রোগীদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা যাচ্ছে। সেটা সামাল দিতে পারছে না হাসপাতালগুলো। এমন পরিস্থিতিতে বিভিন্ন রাজ্যে দেখা দিয়েছে তীব্র অক্সিজেন সংকট।

মুম্বাইর পানলেভেরের নিরাময় হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডা. অমিত থাদানী জানিয়েছেন তাদের এলাকায় অক্সিজেন সংকট তীব্র আকার ধারণ করেছে, ‘সমস্যা হচ্ছে ফিলিং স্টেশনগুলো উৎপাদকারী প্রতিষ্ঠানের কাছ থেকে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পাচ্ছে না। সরবরাহ খুবই কম। এখন আমরা যদি ৫০টি সিলিন্ডার চাই তাহলে পাচ্ছি ৫ থেকে ৭টা।’

ন্যাভি মুম্বাই মিউনিসিপাল করপোরেশনের একজন কর্মকর্তাও জানিয়েছেন একই কথা। তিনি বলেছেন— ‘মুম্বাইর আশে-পাশের অনেক এলাকার হাসপাতালগুলোর অক্সিজেনের মজুদ ফুরিয়ে আসছে। তাদের কাছ থেকে আমরা নতুন করে অক্সিজেন সিলিন্ডার সরবরাহের অনুরোধ পাচ্ছি। বিষয়টি আমরা রাজ্য কর্তপক্ষকে জানিয়েছি।’

চলতি মাসের শুরু থেকেই আক্রান্তের সংখ্যায় রেকর্ড ভাঙছে ভারত। ৮ সেপ্টেম্বর সেখানে আক্রান্ত হয়ছিল রেকর্ড ৯৫ হাজার ৫২৯ জন। ৯ সেপ্টেম্বর ৯৬ হাজার ৭৬০ জন, ১০ সেপ্টেম্বর ৯৬ হাজার ৭৬০ জন ও ১১ সেপ্টেম্বর আক্রান্ত হয় ৯৭ হাজার ৬৫৪ জন।

এ পর্যন্ত ভারতে মোট আক্রান্ত হয়েছে ৪৭ লাখ ৫০ হাজার ৩৭০ জন। যা বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। আর মারা গেছে ৭৮ হাজার ৫৯৮ জন। যা বিশ্বের মধ্যে তৃতীয় সর্বোচ্চ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com