1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

আবারও জুটি বাঁধছেন শাকিব খান ও জাহারা মিতু

  • আপডেট টাইম :: বুধবার, ৮ জানুয়ারী, ২০২০

বিনোদন ডেস্ক : ওয়াজেদ আলী সুমনের ‘ক্যাপ্টেন খান’ ছবিতে দেখা গিয়েছিলো শাকিব খানকে। সেই ছবি মুক্তি পেয়েছিলো ২০১৮ সালের রোজার ঈদে। সেই ছবি মোটামুটি ব্যবসা করেছিলো। বছরের সেরা ছবিগুলোর একটি ছিলো ভারতীয় তামিল সিনেমা ‘আনজান’ অবলম্বনে নির্মিত ‘ক্যাপ্টেন খান’। ছবিতে শাকিবের নায়িকা ছিলেন শবনম বুবলী।

প্রায় দুই বছর পর আবারও সুমনের পরিচালনায় কাজ করতে যাচ্ছেন শাকিব। এমন খবরই উড়ে বেড়াচ্ছে ঢালিউডের আকাশে।

খোঁজ নিয়ে জানা গেছে, নাম ঠিক না হওয়া ছবিটিতে শিগগিরই চুক্তিবদ্ধ হবেন শাকিব খান। এ ছবিতে তার বিপরীতে দেখা যাবে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে আলোচনায় আসা জাহারা মিতুকে। সবকিছু ঠিক থাকলে ‘আগুন’ সিনেমার পর এটি হবে শাকিব-মিতু জুটির দ্বিতীয় ইনিংস।

এ খবর সম্পর্কে নিশ্চিত হতে পরিচালক ওয়াজেদ আলী সুমনের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, ‘এখনই আসলে নিশ্চিত করে কিছু বলতে পারছি না। শাকিব খানকে নিয়ে একটি ছবি নির্মাণের পরিকল্পনা করেছি। এ বিষয়ে তার সঙ্গে আলাপ হয়েছে। তিনি আগ্রহ প্রকাশ করেন গল্প ও চরিত্র পছন্দ হওয়ায়। তবে চূড়ান্ত কিছু এখনও হয়নি। মিতুর সঙ্গেও তাই। আলাপ হয়েছে মাত্র।’

তিনি জানান, ‘চিত্রনাট্য তৈরির কাজ চলছে। দু-একদিনের মধ্যে এটি হাতে আসবে। সেটি নিয়ে নায়ক-নায়িকার সঙ্গে বসবো। ব্যাটে বলে মিললে ছবির নামসহ আনুষ্ঠানিক ঘোষণা তখনই দিতে চাই।’

এ নিয়ে মিতু বলেন, ‘শুধু আমাকে প্রস্তাব দেয়া হয়েছে ছবিটির ব্যাপারে। এখনো চিত্রনাট্য হাতে পাইনি। সেরকম উল্লেখ করার মতো আলোচনাও কছু হয়নি। তবে শাকিব খানের সঙ্গে আবারও জুটি বাঁধার সুযোগ হলে সেটা অবশ্যই দারুণ কিছু হবে আমার জন্য। দেখা যাক কী হয়।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com