1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় পানিতে ডুবতে থাকা কন্যাশিশুকে বাঁচাতে গিয়ে কিশোরীর মৃত্যু নালিতাবাড়ী সীমান্তে ১২ অনুপ্রবেশকারী বাংলাদেশী আটক ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জব্দ, জড়িতরা পলাতক নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

রিমান্ড শেষে আদালতে তোলা হয়েছে রবিউলকে

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০

দিনাজপুর : দিনাজপুরের ঘেড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখের ওপর হামলার ঘটনায় পুলিশের দাবিকৃত ‘মূল আসামি’ রবিউলকে ছয় দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় তাকে। আটক রবিউল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করবেন বলে পুলিশের একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছেন।

জানা গেছে, দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনজুমান আরার (আমলী আদালত-৭) আদালতে তোলা হয়েছে তাকে। আদালতে তোলার ৩ ঘণ্টা পর বিচারকের সামনে স্বীকারক্তিমূলক জবানবন্দি প্রদান করবেন তিনি। সেই হিসাবে দুপুর ২টার দিকে রবিউল ইসলামের জবানবন্দি নেয়া শুরু হবে। জবানবন্দির পর তাকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com