1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৯ দিন পর আবারও খুলছে শাহজালাল মাজারের দানবাক্স সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর আমানতকারীদের টাকা সুদসহ ফেরত দেওয়া হবে: অর্থমন্ত্রী প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষকদের সম্মানী পর্যায়ক্রমে বাড়ানো হবে: প্রধানমন্ত্রী শেরপুর সরকারি কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক সন্ত্রাসী হামলায় আহত জাহিদ হাসানের বাসায় জামায়াত নেতারা সরকারি স্কুলের এক কোটি ২০ লাখ শিক্ষার্থীকে সুখবর দিলেন প্রধানমন্ত্রী উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪ ‘মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়’ টানা বৃষ্টিতে সাজেকে আটকা চার শতাধিক পর্যটক প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা

পাহাড়ি ঢলে মহারশির বাঁধ ভেঙে ঝিনাইগাতীর ৩ ইউনিয়ন প্লাবিত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০

মোহাম্মদ দুদু মল্লিক : অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতী সদরসহ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছে এসব এলাকার মানুষ।
গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত টানা বর্ষণের ফলে উজানে পাহাড়ি ঢলের পানিতে মহারশী নদীর বাঁধের দু’কূল উপচে বাঁধ ভেঙে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ঢলের পানি। ঢলের এ পানি প্রবেশ করে বৃহস্পতিবার বিকেলে ঝিনাইগাতী সদর, ধানশাইল ও কাংশা ইউনিয়নের ১৫টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে ওইসব এলাকার শতশত মানুষ। পানিবন্দী এলাকায় আমন ধানের ক্ষেতে পলি জমে কিছুটা ক্ষতি হয়েছে। ভেসে গেছে পুকুরের মাছ। মহারশী নদীর বাঁধ উপচে উপজেলা পরিষদের চত্বরে পানি ঢুকে পড়েছে। উপজেলা পরিষদের সম্মুখের রাস্তা ৩ ফুট পানির নিচে তলিয়ে গেছে। উপজেলা পরিষদের ভবনের নিচ তলার অফিস কক্ষগুলোতে ঢলের পানি ঢুকে পড়েছে।
এছাড়াও উপজেলার ঝিনাইগাতী, দিঘীরপাড়, রামনগর, চতল, আহাম্মদনগর, বনকালি, ধানশাইল, কুচনীপাড়া, বাগেরভিটা, কাংশা, হাতিবান্ধা, লয়খা, কামারপাড়া, পাগলার মুখ, দড়ি কালিনগর ও কালিনগরসহ ১৫টি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ জানান, পাহাড়ি ঢলে নিম্নাঞ্চলের বেশকিছু এলাকা প্লাবিত হয়েছে। সরেজমিনে কিছু ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সংশ্লিষ্টদের ক্ষয়ক্ষতি নিরূপণ ও ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির জন্য নির্দেশ দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com