1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

মেসিকে চলে যেতে দেবেন না বার্সা প্রেসিডেন্ট

  • আপডেট টাইম :: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার ঘোষণায় বিতর্কের মুখে পড়েছিলেন ক্লাব প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউ। পরে বাধ্য হয়ে ক্লাবে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। ক্লাব প্রধানের বিরুদ্ধে মেসির অভিযোগ, কথা দিয়ে কথা রাখেননি তিনি। এসব খুব একটা মনে রাখছেন না বার্তোমেউ। বরং সময়ের সেরা খেলোয়াড়কে ধরে রাখতে পেরে সাফল্যের হাসি হাসছেন তিনি। শনিবার (১৯ সেপ্টেম্বর) এক ঘোষণায় জানালেন, মেসিকে কখনও বার্সা ছেড়ে যেতে দেবেন না।

গত ২৬ আগস্ট মেসি হঠাৎ করে বার্সাকে জানিয়ে দেন, তিনি আর থাকছেন না। কিন্তু স্প্যানিশ জায়ান্টরা চুক্তির বাধ্যবাধকতায় তাকে ছেড়ে দেয়নি। স্প্যানিশ সংবাদমাধ্যমকে বার্তোমেউ বললেন, মেসির মতো একজন খেলোয়াড়কে কোনোভাবে চলে যেতে দেওয়া যাবে না এবং তার বিশ্বাস রোনাল্ড কোমানের দলেও পার্থক্য গড়ে দেবেন এলএমটেন।

কাতালান টেলিভিশন নেটওয়ার্ক টিভি থ্রিকে বার্সা প্রেসিডেন্ট বলেছেন, ‘আমি তার সঙ্গে কোনও ধরনের দ্বন্দে জড়াতে চাই না। সে আমাদের অধিনায়ক এবং আমাদের দলের নেতা। আমি তাকে ক্লাব থেকে চলে যেতে দিতে পারি না। সে সর্বকালের সেরা খেলোয়াড় এবং দল তাকে চায়। মেসিকে পাওয়া মানে সাফল্যের নিশ্চয়তা।’

বার্সায় থেকে যাওয়ার ঘোষণা দেওয়ার পর মেসি আগের রূপে ফিরে এসেছেন মনে করছেন বার্তোমেউ। মৌসুম শুরুর আগে তিন প্রস্তুতি ম্যাচ জিতেছে বার্সা, যেখানে দ্বিতীয় ম্যাচে জিরোনার বিপক্ষে জোড়া গোল করেন ফিফা বর্ষসেরা খেলোয়াড়। মাঠে তাকে স্বতঃস্ফূর্ত দেখেছেন ক্লাব প্রধান ‘আমরা তাকে মাঠে বেশ চটপটে দেখেছি, সবার সঙ্গে কথা বলছিল। আমরা ওই ঘটনা এখন পেছনে ফেলে এসেছি। মেসি আমাদের সঙ্গে থাকছে, এজন্য আমাদের নিজেদের অভিনন্দন জানানো উচিত। বিশ্বের সেরা খেলোয়াড়কে আমাদের ঘরেই রেখে দেওয়া উচিত।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com