1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় পানিতে ডুবতে থাকা কন্যাশিশুকে বাঁচাতে গিয়ে কিশোরীর মৃত্যু নালিতাবাড়ী সীমান্তে ১২ অনুপ্রবেশকারী বাংলাদেশী আটক ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জব্দ, জড়িতরা পলাতক নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

হাটহাজারী মাদ্রাসা চালাবেন ৩ শিক্ষক, আনাস মাদানীর পদে বাবুনগরী

  • আপডেট টাইম :: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০

চট্টগ্রাম : হাটহাজারী মাদ্রাসার প্রয়াত মহাপরিচালক আল্লামা আহমদ শফীর মৃত্যুর পর মাদ্রাসাটি নতুন করে পরিচালনার দায়িত্ব পেয়েছেন  মাদ্রাসার তিন সদস্যের পরিচালক প্যানেল। তারা হলেন মাদ্রাসার সহকারী পরিচালক আল্লামা ইয়াহিয়া, আল্লামা শেখ আহমেদ ও মাওলানা মুফতি আব্দুস সালাম।

এছাড়া মাওলানা জুনায়েদ বাবুনগরীকে আনাস মাদানীর পদে  শিক্ষা সচিব এবং প্রধান শায়খুল হাদীস হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় শুরা কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মাদ্রাসার সহকারী পরিচালক আল্লামা শেখ আহমেদ।

আল্লামা শফীর স্থলে পূর্ণাঙ্গ মহাপরিচালক নিযুক্ত না হওয়া পর্যন্ত উল্লেখিত তিন আলেমের নেতৃত্বে থাকবেন আল্লামা ইয়াহিয়া।

তিন সদস্য বিশিষ্ট কমিটি মাদ্রাসার সব কাজের সুরাহা করবেন এবং ব্যাংকসহ সব হিসাবপত্র তাদের তিন জনের স্বাক্ষরেই হবে। সবারই সমান অধিকার। কেউ এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না।

পরবর্তী শুরা কমিটির সভা না হওয়া পর্যন্ত এভাবেই মাদ্রাসার কার্যক্রম চলবে বলে জানান আল্লামা শেখ আহমেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com