1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

ভালোবাসা দিবসে ‘রসওয়ালী’ নিয়ে আসছেন পরিচালক জনি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

বিনোদন ডেস্ক : ‘রসওয়ালী’ শিরোনামের নাটক নির্মাণ করলেন হালের তরুণ নির্মাতা জহুরুল ইসলাম জনি। দুষ্টু- মিষ্টি, প্রেম-বিষাদের গল্প নিয়ে নাটকটি মানিকগঞ্জ জেলার ধামরাই উপজেলার মাদারপুর ও বাস্তা গ্রামের মনোমুগ্ধকর গ্রামীণ লোকেশনে চিত্রায়িত হয়েছে। পরিচালনার পাশাপাশি নাটকটির রচনা করেছেন পরিচালক জহুরুল ইসলাম জনি নিজে’ই। আসন্ন ভালবাসা দিবস কে সামনে রেখে ‘রসওয়ালী’ নাটক শুটিং শেষে সম্পাদনার টেবিলে।

সাদামাটা, নিরেট জীবনের প্রেম নিয়ে নির্মিত নাটকের শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন শুভ খান ও ওয়ারিশা গুণগুণ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন নাট্য পাড়ার পরিচিত মুখ আনোয়ার শাহী ও ইমরান হাসু। এছাড়াও পাশ্বচরিত্রে অভিনয় করেছেন স্বর্ণা মনি, সজীব, রাকিব প্রমুখ।

নাটক প্রসঙ্গে নির্মাতা জহুরুল ইসলাম জনি জানান, গতানুগতিক ধারার বাহিরে আমরা একটা ভাল কিছু তৈরি করার চেষ্টা করেছি। গল্পটা ‘র’! গল্পের প্রেক্ষাপটে চিন্তা করেই চেনা জায়গার বাহিরে গিয়ে চিত্রধারণের চেষ্টা করেছি, যে গল্প দর্শক কে হাসাবে, কাঁদাবে! কতটা সফল সেটা পুরোপুরি অডিয়েন্স অপিনিয়ন। তবে যতটুকু মনে হয় আমার এই নাটকের হিরো শুভ খান ও হিরোইন গুণগুণের ডেডিকেশনের কথা মানুষ মনে রাখবে। তারা এই তীব্র শীতের রাতে প্রায় ১২/১৩ ডিগ্রী সেলসিয়াস শীতের রাতে বৃষ্টিতে ভিজে শট দিয়েছে যা বর্তমান ইন্ডাস্ট্রিতে বিরল। আশা রাখি এই ভ্যালেন্টাইনে দর্শক একটা সুপার কাজ পেতে যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com