1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় পানিতে ডুবতে থাকা কন্যাশিশুকে বাঁচাতে গিয়ে কিশোরীর মৃত্যু নালিতাবাড়ী সীমান্তে ১২ অনুপ্রবেশকারী বাংলাদেশী আটক ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জব্দ, জড়িতরা পলাতক নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সৌদিতে ফ্লাইটের অনুমতি পেলো বিমান

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : আগামী ১ অক্টোবর (বৃহস্পতিবার) থেকে সৌদি আরবের তিন শহরে আটটি বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার অনুমোদন পেয়েছে বিমান।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সৌদি আরব ১ অক্টোবর থেকে বিমানের বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার সিদ্ধান্তের কথা জানিয়েছে। তবে এখনই আমরা ফ্লাইট ঘোষণা করতে পারছি না।

মোকাব্বির হোসেন বলেন, ফ্লাইটে আসন বরাদ্দ দেওয়ার আগে ল্যান্ডিং পারমিশন প্রয়োজন। সৌদি আরবে ল্যান্ডিং পারমিশন পাওয়া যায়নি। ফলে যাত্রীদের আসন বরাদ্দ আরম্ভ করার জন্য ফ্লাইট এখনই ঘোষণা করা সম্ভব হচ্ছে না। ল্যান্ডিং পারমিশন পাওয়ার সঙ্গে সঙ্গে ফ্লাইট ঘোষণা করা হবে এবং সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হবে।

এর আগে গত সপ্তাহে সৌদি আরব কর্তৃপক্ষ শর্তসাপেক্ষে সে দেশের বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছিল। সে অনুযায়ী বিমান তাদের ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেয়।

কিন্তু ফ্লাইট পরিচালনার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় তখন ফ্লাইট শুরু করতে পারেনি বিমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com