1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

অবসর ঘোষণা করলেন রাকেটিচ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রোয়েশিয়ার ফুটবলার ইভান রাকেটিচ। সোমবার (২১ সেপ্টেম্বর) তিনি এই অবসর ঘোষণা করেন।

তার অবসরের বিষয়টি নিশ্চিত করে ক্রোয়েশিয়ান ফুটবল ফেডারেশন এক টুইট বার্তায় লিখেছে, ক্রোয়েশিয়ার হয়ে ১০৬ ম্যাচ খেলে, ১৫ গোল করে, ইভান রাকেটিচ জাতীয় দলকে বিদায় বলেছেন।’

ফেডারেশন জাতীয় দলকে দেওয়া তার সার্ভিসের জন্য ধন্যবাদ জানিয়েছে।

ক্রোয়েশিয়ার হয়ে ২০০৭ সালে আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয়েছিল রাকেটিচের। তখন তার বয়স ছিল ১৯ বছর। ২০১৪ সালে তিনি যোগ দিয়েছিলেন স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায়। সেখানে ৬ বছর খেলে চলতি বছর যোগ দিয়েছেন তার পুরনো ক্লাব সেভিয়ায়। সেখানে তিনি ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত খেলেছিলেন।

অবশ্য বার্সেলোনায় তিনি তার সেরা সময়টা কাটিয়েছেন। কাতালানদের হয়ে ১৩টি শিরোপা জিতেছেন। তার মধ্যে উয়েফা চ্যাম্পিয়নস লিগও রয়েছে।

২০১৮ বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে ফাইনালে তুলেছিলেন ৩২ বছর বয়সী রাকেটিচ। যদিও শিরোপা জেতা হয়নি। রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। ফ্রান্সের কাছে হেরেছিল ৪-২ ব্যবধানে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com