1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর শেরপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন জঙ্গল সলিমপুরে সারদার আদলে পুলিশ একাডেমি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই: শাহে আলম ফ্যামিলি কার্ডের কথা বলে টিপসই নেন জামায়াতকর্মী, পরে জানলেন ‘বিয়ে হয়ে গেছে’ কোরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে বিশ্ব দৃষ্টি দিবস পালিত বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ কুড়িগ্রামে সব সড়কে সিএনজি চালুর দাবিতে চালকদের সড়ক অবরোধ

স্ত্রীসহ গণপূর্তের প্রধান প্রকৌশলীর সম্পদের হিসাব চেয়ে নোটিশ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২০

অপরাধ ও দুর্নীতি ডেস্ক : গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী  আশরাফুল আলম ও তার স্ত্রী সাবিনা আলমের সম্পদের হিসাব চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অবৈধ সম্পদের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাদের সম্পদের হিসাব চেয়ে নোটিশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয় থেকে সংস্থাটির পরিচালক কাজী শফিকুল আলম সই করা পৃথক নোটিশ তাদের গুলশানের ঠিকানা বরাবর পাঠানো হয়। সংস্থার জনসংযোগ দপ্তর এসব তথ্য নিশ্চিত করেছেন।

নোটিশে বলা হয়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাথমিক অনুসন্ধান করে কমিশন জেনেছে, তারা জ্ঞাত আয় বহির্ভূত স্বনামে বা বেনামে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। তাই নোটিশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে তাদের নিজের, নির্ভরশীল ব্যক্তিবর্গের যাবতীয় স্থাবর বা অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ নির্ধারিত ফরমে দাখিল করতে বলা হয়।

এর আগে ২০১৯ সালের আগস্ট থেকে অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থপাচারের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। ১ জানুয়ারি থেকে গণপূর্ত অধিদপ্তরে নতুন প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছেন প্রকৌশলী মো. আশরাফুল আলম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com