1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষে ৪ জন নিহত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুরে বাস ও পিকআপের সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোরে মধুপুর পৌর শহরের মালাউড়ি এলাকার আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। তবে চার জনের মধ্যে পিকআপের চালক ও তার সহযোগী এবং দুজন পিকআপের যাত্রী রয়েছে জানা গেছে। মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবীর রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মধুপুর থানার পুলিশ পরিদর্শক (এসআই) দুলাল মিয়া বলেন, ‘‘বিনিময় পরিবহনের একটি বাস ধনবাড়ি থেকে ঢাকার দিকে যাচ্ছিল। অপরদিক থেকে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা একটি পিকআপ ঘটনাস্থলে পৌঁছলে সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চার জন মারা যান। আইনি প্রক্রিয়া শেষে চার জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com