1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ইথিওপিয়ায় বন্দুকধারীদের গুলিতে ১৫ জন নিহত

  • আপডেট টাইম :: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম ইথিওপিয়ার বেনিশাংগুল গুমুজ অঞ্চলে বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। তার মধ্যে চারজন নারীও রয়েছেন। এমনটাই জানিয়েছে ইথিওপিয়ার হিউম্যান রাইটস কমিশন (ইএইচআরসি)। খবর আল জাজিরার।

চলতি মাসে এ নিয়ে ওই অঞ্চলে দ্বিতীয়বারের মতো বন্দুকধারীরা হামলা করলো। এই হামলায় হতাহাতের পাশাপাশি তিন শতাধিক লোক তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। বিষয়টিকে উদ্বেগজনক হিসেবে উল্লেখ করেছে ইএইচআরসি।

এ বিষয়ে ইএইচআরসি’র প্রধান ড্যানিয়েল বেকেলে বলেছেন, ওই অঞ্চলে হামলাকারীদের টার্গেটে পরিণত হয়েছে সাধারণ মানুষ। যা উদ্বেগজনক। ফেডারেল ও আঞ্চলিক কর্তৃপক্ষের উচিত এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া। যাতে আইনের শাসন প্রতিষ্ঠা করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায়।

যদিও মানবাধিকার কমিশন উল্লেখ করেনি যে এই হামলার পেছনে ঠিক কারা রয়েছে।

তবে জানা গেছে ইথিওপিয়ার ন্যাশনাল ডিফেন্স ফোর্স ওই অঞ্চলে অভিযান চালিয়ে বন্দুকধারীদের নিবৃত্ত করেছে এবং বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত রয়েছে। একজনকে তারা আহত অবস্থায় গ্রেফতারও করেছে।

তবে এই ধরনের হামলা প্রধানমন্ত্রী আবি আহমেদের সরকারের নিরাপত্তাকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। ২০১৮ সালে আবি সরকার ক্ষমতায় এসে আইনশৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে নানা পরিবর্তন আনে। যেটা সে সময় আন্তজার্তিক অঙ্গনেও বেশ প্রশংসিত হয়েছিল। কিন্তু দেশটির নানা পক্ষীয় উপজাতিদের মধ্যে সাম্প্রতিক সময়ে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com