1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ী সীমান্তে ১২ অনুপ্রবেশকারী বাংলাদেশী আটক ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জব্দ, জড়িতরা পলাতক নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা

পার্বতীপুরে দেয়াল চাপা পড়ে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০

দিনাজপুর: দিনাজপুরের পার্বতীপুরের পলাশবাড়ী ইউনিয়নের ঝাউপাড়া গ্রামে শনিবার মধ্য রাতে ঘুমন্ত অবস্থায় মাটির দেয়াল চাপা পড়ে দুই সন্তানসহ স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

মৃত ব্যক্তিরা হলেন- স্বপন (৩০), স্বপনের স্ত্রী সারজানা (২৫) ও তাদের দুই শিশুপুত্র হোসাইন (৭) ও হাসিবুর (৫)। স্বপন পেশায় একজন ভ্যানচালক।

ঝাউপাড়া গ্রামের মনজুরুল ইসলাম মনজু জানান, রবিবার সকালে গ্রামের লোকজন গিয়ে দেখতে পায় স্বপন, স্ত্রী সারজান ও দুই শিশুপুত্র হোসাইন ও হাসিনুর নিজ ঘরে মাটির দেয়ালের নিচে চাপা পড়ে রয়েছে।

দ্রুত লোকজন মাটি সরিয়ে তাদের মৃত অবস্থায় উদ্ধার করে। তারা একই বিছানায় শোয়া অবস্থায় ছিল। গতকাল শনিবার দিনে ও রাতে মুষলধারে বৃষ্টি হয়। ধারণা করা হচ্ছে এতে মাটির ঘরের দেয়ালটি ধসে পড়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com