1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

নালিতাবাড়ীর কাগজ টুয়েন্টিফোর ডটকম বন্ধ ঘোষণা, আসছে নালিতাবাড়ীর কাগজ ডটকম

  • আপডেট টাইম :: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার : প্রাতিষ্ঠানিক নানা জটিলতায় যাত্রা শুরুর প্রায় ছয় মাসের মাথাতেই বন্ধ হয়ে গেল অনলাইনভিত্তিক নালিতাবাড়ীর আঞ্চলিক সংবাদপত্র ‘নালিতাবাড়ীর কাগজ টুয়েন্টিফোর ডটকম’। ২৫ সেপ্টেম্বর পরিচালনা পর্ষদের সর্বসম্মতিক্রমে সংবাদপত্রটি বন্ধ ঘোষণা করা হয়।
এদিকে পত্রিকাটির প্রকাশক ভিশন মিডিয়ার কর্ণধার মনিরুল ইসলাম মনির ভিশন মিডিয়া কর্তৃক আঞ্চলিক অনলাইন সংবাদপত্র হিসেবে ‘নালিতাবাড়ীর কাগজ ডটকম’ নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছেন ৩০ সেপ্টেম্বর বুধবার থেকে। পত্রিকাটির উপদেষ্টা সম্পাদকের দায়িত্বে রয়েছেন প্রেসক্লাব নালিতাবাড়ীর আহবায়ক লাল মোহাম্মদ শাহজাহান কিবরিয়া ও নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোক্তার হোসাইন মুক্তা। এছাড়াও স্টাফ রিপোর্টার হিসেবে মেহেদী হাসান সাকিব ও ফটো সাংবাদিক হিসেবে রয়েছেন আজিনুর রহমান।
এর আগে ২০১১ সালের মার্চে স্বাধীনতার চেতনায় জাতীয় সংবাদ মাধ্যম হিসেবে ‘নিউজ ভিশন বিডি ডটকম’ নামে ভিশন মিডিয়ার ব্যানারে প্রথম অনলাইন সংবাদপত্র যাত্রা শুরু করে। ২০১৩ সালের নভেম্বরে ‘বাংলার কাগজ’ নামে বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের ছাড়পত্র প্রাপ্তির পর নাম পরিবর্তণ করে ‘বাংলার কাগজ ডটনেট’ নামে পত্রিকাটি নতুনভাবে পাঠকের কাছে হাজির হয়। ২০১৪ সালের ৪ জানুয়ারি সরকার নিবন্ধিত পত্রিকা হিসেবে ভিশন মিডিয়া প্রিন্ট ভার্সনে প্রকাশ করে ‘সাপ্তাহিক বাংলার কাগজ’। এরপর ২০১৮ সালের ২৭ মার্চ এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ইউটিউব ভিত্তিক চ্যানেল ‘চ্যানেল বাংলা টেলিভিশন’ বা ‘সি বাংলা টিভি’। দুই বছরের অধিক সময় পরীক্ষামূলক সম্প্রচারের পর বর্তমানে মিক্সড চ্যানেল হিসেবে চ্যানেলটির কার্যক্রম চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com