1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জব্দ, জড়িতরা পলাতক নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির

ছাত্রাবাসে গণধর্ষণ: সাইফুর-অর্জুন ৫ দিনের রিমান্ডে

  • আপডেট টাইম :: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০

সিলেট: সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে গৃহবধূ গণধর্ষণের মামলার প্রধান আসামি সাইফুর রহমান এবং ৪ নম্বর আসামি অর্জুন লস্করের ৫ দিনের রিমান্ডে মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ৬ আসামির মধ্যে এ দুইজনকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক সাইফুর রহমানের আদালতে তোলা হয়।

এসময় মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের সাতদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) খোকন কুমার দত্ত জানান, আদালতে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। আসামিরা আদালতে দায় স্বীকার করেছেন। পরে আদালত শুনানি শেষে এ নির্দেশ দেন।

এর আগে রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই ঘাট থেকে গণধর্ষণ মামলার প্রধান আসামি সাইফুরকে গ্রেপ্তার করে পুলিশ।

এর কিছুক্ষণ পরই হবিগঞ্জের মাধবপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়েন এ মামলার চতুর্থ আসামি অর্জুন লস্কর। পরে তাকে সিলেট মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এরপর গতকাল রাতে হবিগঞ্জ থেকে মামলার আরও দুই আসামি শাহ মাহবুবুর রহমান রনি এবং রবিউলকে গ্রেপ্তার করা হয়। এছাড়া এজাহারে থাকা অজ্ঞাতনামা আসামি রাজনসহ আরও  দুইজনকেও জেলার ফেঞ্চুগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ নিয়ে মামলায় এজাহারে থাকা চারজনসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়। আর পলাতক রয়েছেন তারেক এবং মাহফুজুর নামের দুইজন।

উল্লেখ্য, এমসি কলেজ ক্যাম্পাসে বেড়াতে আসা দম্পতির স্বামীকে আটকে রেখে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কলেজ ছাত্রাবাসে নববধূকে গণধর্ষণ করা হয়। এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেছেন ওই গৃহবধূর স্বামী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com