1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

সংসারের টানাপোড়েনের গল্পে প্রভা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২০

বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অভিনয় গুণে দর্শক হৃদয়ে শক্ত জায়গা করে নিয়েছেন তিনি। নিয়মিত মিডিয়ায় কাজ করে যাচ্ছেন এই অভিনেত্রী। এরই ধারাবাহিকতায় ‘পরের মেয়ে’ শিরোনামে নতুন একটি ধারাবাহিক নাটকে কাজ করছেন প্রভা।

হাবীব শাকিল পরিচালিত এ ধারাবাহিক রচনা করেছেন সৈয়দ জিয়া উদ্দিন। আগামী ১৩ জানুয়ারি বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে নাটকটির প্রচার শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা।

নাটক প্রসঙ্গে প্রভা বলেন, ‘‘পরের মেয়ে’ একটি পারিবারিক গল্পের নাটক। সংসারে নানা টানাপোড়েনের গল্প এতে উঠে এসেছে। নাটকে আমার চরিত্রটি ভীষণ চ্যালেঞ্জিং। স্বামী মারা যাওয়ার পর সন্তানকে নিয়ে একা পথ চলতে হয়। অনেক সংগ্রাম ও সংকটময় পরিস্থিতি পাড়ি দিতে হয়। এ চরিত্রে অভিনয়ের বেশ ভালো জায়গা আছে। অনেক দিন পর মনের মতো একটি পারিবারিক গল্পের নাটকে কাজ করার সুযোগ পেলাম। আশা করছি, দর্শকদেরও ভালো লাগবে।’’

প্রভা ছাড়াও এ নাটকে আরো অভিনয় করছেন—ইন্তেখাব দিনার, দিলারা জামান, ইলোরা গহর প্রমুখ। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ব্যানারে নাটকটি প্রযোজনা করছেন কাজী রিটন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com