1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

পরীক্ষামূলক প্রচারে এলো ‘দৈনিক নালিতাবাড়ীর কাগজ ডটকম’

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার : ভিশন মিডিয়ার ব্যানারে আঞ্চলিক অনলাইন সংবাদপত্র হিসেবে ‘দৈনিক নালিতাবাড়ীর কাগজ ডটকম’ ফেসবুক পেজ ও ওয়েব পেজে পরীক্ষামূলক যাত্রা শুরু করেছে ২৮ সেপ্টেম্বর। পত্রিকাটি দেখা যাবে (https://www.nalitabarirkagoj.com) এই ঠিকানায়। তবে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে অক্টোরের যে কোন সুবিধাজনক সময়ে।
মনিরুল ইসলাম মনিরের প্রকাশনায় পত্রিকাটির উপদেষ্টা সম্পাদকের দায়িত্বে রয়েছেন প্রেসক্লাব নালিতাবাড়ীর আহবায়ক লাল মোহাম্মদ শাহজাহান কিবরিয়া, সম্পাদকের দায়িত্বে রয়েছেন প্রেসক্লাব নালিতাবাড়ীর সদস্য সচিব মঞ্জুরুল আহসান ও নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোক্তার হোসাইন মুক্তা। এছাড়াও স্টাফ রিপোর্টার হিসেবে মেহেদী হাসান সাকিব এবং দৌলত হোসাইন ও ফটো সাংবাদিক হিসেবে রয়েছেন আজিনুর রহমান।
এতে শেরপুর সদর, নালিতাবাড়ী, নকলা, শ্রীবরদী ও ঝিনাইগাতির প্রতিদিনের নিত্য-নৈমিত্তিক ঘটনা ছাড়াও সাহিত্য-সংস্কৃতি, খেলাধূলা, বিনোদন, কৃষি-ব্যবসা ইত্যাদি নিয়ে সংবাদ প্রকাশিত হবে।
এর আগে ২০১১ সালের মার্চে স্বাধীনতার চেতনায় জাতীয় সংবাদ মাধ্যম হিসেবে ‘নিউজ ভিশন বিডি ডটকম’ নামে ভিশন মিডিয়ার ব্যানারে প্রথম অনলাইন সংবাদপত্র যাত্রা শুরু করে। ২০১৩ সালের নভেম্বরে ‘বাংলার কাগজ’ নামে বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের ছাড়পত্র প্রাপ্তির পর নাম পরিবর্তন করে ‘বাংলার কাগজ ডটনেট’ নামে পত্রিকাটি নতুনভাবে পাঠকের কাছে হাজির হয়। ২০১৪ সালের ৪ জানুয়ারি সরকার নিবন্ধিত পত্রিকা হিসেবে ভিশন মিডিয়া প্রিন্ট ভার্সনে প্রকাশ করে ‘সাপ্তাহিক বাংলার কাগজ’। এরপর ২০১৮ সালের ২৭ মার্চ এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ইউটিউব ভিত্তিক চ্যানেল ‘চ্যানেল বাংলা টেলিভিশন’ বা ‘সি বাংলা টিভি’। দুই বছরের অধিক সময় পরীক্ষামূলক সম্প্রচারের পর বর্তমানে মিক্সড চ্যানেল হিসেবে চ্যানেলটির কার্যক্রম চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com