1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান সন্তানের নামে ইউনিয়নের নামকরণ করিনি, অলৌকিক মিলে গেছে: প্রতিমন্ত্রী বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলায় হয়রাণী ও চলাচলের পথ বন্ধের অভিযোগ যানজট কমাতে রাজধানীর তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা’ স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার সেই যুবদল নেতা বহিষ্কার প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৪৭৩ বিদ্যালয় লুক টেস্ট থেকে ফাইনাল লুক ‘প্রিন্সেস রোজী’ গাড়িতে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি

আলোকচিত্রে বিশ্বের সবচেয়ে আবেদনময়ী নার্স

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২০

এক্সক্লুসিভ ডেস্ক : কৌতুকটি অনেকেরই জানা। একজন সুন্দরী নার্স যখনই রোগীর প্রেসার মাপতে যান তখনই দেখা যায় প্রেসার হাই। একবার, দুইবার, তিনবার। নার্স এবার ভয় পেয়ে গেলেন। তিনি ছুটে গিয়ে ডাক্তারের কাছে বললেন, স্যার, রোগীর প্রেসার তো কমছেই না।

ডাক্তার কিছুক্ষণ নার্সের দিকে তাকিয়ে বললেন, তুমি ওড়না পরে যাও, দেখবে রোগীর প্রেসার অনেকটাই কমে যাবে।

ক্যারিনা লিনার ক্ষেত্রে এমন ঘটনা ঘটে কিনা জানা যায়নি। তিনি পেশায় নার্স। এমনিতেই তরুণী, তারওপর সুন্দরী। ফলে জুটেছে বিশ্বের সবচেয়ে আবেদনময়ী নার্সের তকমা। তাইওয়ানের মিং-শেং জেনারেল হাসপাতালে চাকরি করছেন ক্যারিনা। পাশাপাশি তিনি ইনস্টাগ্রাম তারকা।

২৫ বছর বয়সি ক্যারিনা ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ। পেশায় নার্স হয়েও সাহসী ছবি পোস্ট করার জন্য তিনি আলোচিত এবং সমালোচিত। ক্যারিনা বলেন, তিনি তার সাহসী ছবিগুলো কেবল নিখুঁত বিনোদন হিসেবে পোস্ট করেন, খ্যাতি পাওয়ার জন্য নয়।

ক্যারিনা আরো বলেন, তার কোনো ধারণাই ছিল না যে সোশ্যাল মিডিয়ায় তার গ্ল্যামারাস ছবিগুলো লাখ লাখ মানুষের কাছে জনপ্রিয়তা পাবে। এ প্রসঙ্গে তার জীবনবোধও পরিষ্কার। এক সাক্ষাৎকারে ক্যারিনা মিডিয়ায় খ্যাতির প্রসঙ্গে বলেছেন, ‘আমি এ কারণে সাহসী ছবি পোস্ট করি না যে, আমি বিখ্যাত হওয়ার চেষ্টা করছি। আমি এমন কিছু করি যা আমাকে আনন্দ দেয়, আমি মনে করি না যে, আমি বিশেষ বা অসাধারণ কিছু। আমি সাধারণ জীবনযাপন করি।’

ক্যারিনা তার পেশাকে খুব গুরুত্ব দেন। তাই সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে সমালোচনা বন্ধ করার জন্য ইনস্টাগ্রামে এক পোস্টের ক্যাপশনে লিখেছিলেন: ‘আপনি আমার ব্যক্তিত্বের সমালোচনা করতে পারেন, এটি আপনার বাকস্বাধীনতা, কিন্তু আপনি আমার নার্সিং পেশা নিয়ে প্রশ্ন তুলতে পারেন না।’

তিনি আরো যোগ করেছেন, ‘আমি নিশ্চিত না যে কী কারণে আমাকে নিয়ে বিতর্ক হচ্ছে- এমন কোনো নিয়ম নেই- যখন ডিউটি থাকে না, তখন একজন নার্স মডেল হতে পারবেন না।’

ক্যারিনা লিন বিশ্বের সবচেয়ে আবেদনময়ী নার্স হিসেবে খ্যাতি পেলেও, একই ধরনের উপাধি ২০১৭ সাল থেকে রয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ৩৩ বছর বয়সি লরেন ড্রেইনেরও।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com