1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

বাংলার কাগজ এর বার্তা সম্পাদক হলেন জাফর

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০

স্টাফ রিপোর্টার : শেরপুরের নালিতাবাড়ী থেকে প্রকাশিত জাতীয় অনলাইন সংবাদ মাধ্যম ‘বাংলার কাগজ’ এর বার্তা সম্পাদক হিসেবে মনোনীত হলেন রিপোর্টার্স ক্লাব নালিতাবাড়ী’র সাধারণ সম্পাদক ও দৈনিক দেশের কণ্ঠের প্রতিনিধি জাফর আহম্মেদ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ভিশন মিডিয়ার কর্ণধার এবং বাংলার কাগজ প্রকাশক ও সম্পাদক মনিরুল ইসলাম মনির।
তিনি জানান, পাঠক ও দর্শকদের চাহিদা সামনে রেখে ক্রমবর্ধমান ভিশন মিডিয়ার কার্যক্রমকে আরও যুগপযোগী করতে এবং ভিশন মিডিয়ার কার্যক্রম এগিয়ে নেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই ভিশন মিডিয়া থেকে ‘বাংলার কাগজ’ এর প্রিন্ট ও ওয়েব ভার্সন ছাড়াও ‘চ্যানেল বাংলা টেলিভিশন’ প্রচারে রয়েছে। ‘নালিতাবাড়ীর কাগজ টুয়েন্টিফোর ডটকম’ প্রকাশনায় এলেও বেশকিছু জটিলতায় এর প্রকাশনা বন্ধ ঘোষণা করা হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলকভাবে প্রকাশিত হচ্ছে ‘দৈনিক নালিতাবাড়ীর কাগজ ডটকম’। এরইমধ্যে এ পত্রিকাটিতে সম্পাদকমন্ডলী ও স্টাফ হিসেবে কয়েকজনকে চূড়ান্ত করা হয়েছে। ‘দৈনিক নালিতাবাড়ীর কাগজ ডটকম’ নবগঠিত সম্পাদকমন্ডলী কর্তৃক পরিচালিত হবে।
অন্যদিকে বাংলার কাগজ পত্রিকাটিতে জনবল বাড়িয়ে এর কার্যক্রম আরও ত্বরাণি¦ত করতে উপদেষ্টা সম্পাদক হিসেবে সামেদুল ইসলাম তালুকদারকে মনোনীত করার পর বার্তা সম্পাদক হিসেবে জাফর আহম্মেদকে মনোনীত করা হলো। পত্রিকাটির স্টাফ হিসেবে রয়েছেন মেহেদী হাসান সাকিব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com