1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জাপানের প্রধানমন্ত্রী ধারাবাহিকভাবে ভূমিকা রেখেছেন এবার ভারতজুড়ে বিক্ষোভ মিছিলে নামলো বিজেপি মিষ্টির আসনে মনোনয়ন পেলেন এলিজা জামান দেড় ঘণ্টার চেষ্টায় কেরানীগঞ্জের প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ হকারমুক্ত হবে গুরুত্বপূর্ণ সড়ক-ফুটপাত: সড়কমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগের দাবিতে শাহবাগে গণবিক্ষোভ করবে এনসিপি ইরানের সেনাবাহিনী-অর্থনীতি তছনছ হয়ে গেছে: ট্রাম্প সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ নালিতাবাড়ীতে হিন্দু ধর্মাবলম্বী সেলুন ব্যবসায়ীর ইসলাম গ্রহণ বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ জব্দ, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৫

আমাদের ঘরেই তো এখন যুদ্ধ লেগেছে : আলিয়া ভাট

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২০

বিনোদন ডেস্ক : দীপিকা পাড়ুকোনের পর এবার জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) কাণ্ড নিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। তবে দীপিকার মতো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে নয়, নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জেএনইউ কাণ্ড নিয়ে সরব হয়েছেন আলিয়া।

ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আলিয়া ভাট লিখেন, ‘যখন শিক্ষার্থীরা, শিক্ষকরা, শান্তিপূর্ণ সাধারণ মানুষরা হিংসার শিকার হচ্ছে, তখন সব কিছু ঠিক আছে তা ভান করে থাকার প্রয়োজন কী? লোকের চোখে আর কতদিন ধুলো দেয়া উচিত? আমাদের ঘরেই তো এখন যুদ্ধ লেগেছে!’

তিনি আরও লিখেন, ‘আসুন সবাই একজোট হই। গর্জে উঠি। একের পর এক প্রতিবাদ শুরু হোক। সংঘাত ঘটুক মতবাদের, মতামতের। আসুন সবাই একসঙ্গে হই।’

দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর মুখোশ পরে হামলার ঘটনায় উত্তাল ভারত। রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হোস্টেলে ঢুকে ওই হামলায় বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষসহ ৩০ শিক্ষার্থী ও ১২ শিক্ষক আহত হয়েছেন।

ওই ঘটনার পর থেকে বলিউডের একাংশ সরব রয়েছে। জেএনইউ কাণ্ডের বিরুদ্ধে মুখ খুলেছেন অনুরাগ কাশ্যপ, সোনম কাপুর, দিয়া মির্জা, জোয়া আখতার, টুইঙ্কল খান্নার মতো সেলিব্রেটিরা। এমনকি গত মঙ্গলবার জেএনইউ ক্যাম্পাসে শিক্ষার্থীদের সমাবেশে উপস্থিত হয়েছিলেন দীপিকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com